-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুমিনুলের দাবি, দলের কেউই আগ্রাসী ব্যাটিং করেননি। ফাইল ছবি[/caption]
ঢাকা টেস্টে ম্যাচ ড্র করার মোক্ষম সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং পাকিস্তানকে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেয়। অহেতুক ও অপ্রয়োজনীয় শট খেলার প্রবণতা দেখে মনে হচ্ছিল যেন সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করছে দল।
তবে আগ্রাসী ব্যাটিংয়ের কারণ জানতে চাইলে মুমিনুল বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমার কাছে মনে হয় আগ্রাসী কেউ খেলেনি। আমি আসলে প্রশ্নটা শুনে অবাক হয়ে গেছি। কেউ আগ্রাসী খেলেনি। বলের মেরিট না বুঝে যদি শুধু ডিফেন্সই করেন... ওরা ৩০০ রান করেছে। আপনি শুধু ডিফেন্স করলে রান করবেন কখন?'
মুমিনুলের দাবি, শট খেলতে গিয়ে যারা আউট হয়েছেন তারা কোনো ভুল করেননি। তার ভাষায়, 'যারা আউট হয়েছে তারা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আউট হয়েছে। যেখানে বল বেশি টার্ন করে সেখানে রিস্ক নিয়ে না মারলে হয় না। আউট হয়ে গেছে বলে আপনাদের কাছে এমন লাগছে। স্কোরিং শটে রান বের না করলে তো রান করতে পারবেন না।'
'আমার কাছে মনে হয় না কোনোভাবে আগ্রাসী ছিল। আমরা ভালো রান করতে পারিনি। ওপরে ভালো পার্টনারশিপ হলে নিচের দিকে কাজটা সহজ হয়ে যেত। এটা এই টেস্টে আমার পর্যবেক্ষণ।'
তবে ব্যাটিং ব্যর্থতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুমিনুল মনে করেন, পরবর্তী সিরিজগুলোতে প্রতিপক্ষ বোলারদের শক্তিমত্তা ও দুর্বলতা অনুযায়ী নিজেদের প্রস্তুত করলে সুফল মিলতে পারে।
তিনি বলেন, 'যে দলের বিপক্ষে খেলা তাদের শক্তিমত্তা অনুযায়ী স্পেসিফিকভাবে প্র্যাকটিস করা দরকার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন এই সময় কম। কিন্তু আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেটার হিসেবে যতটুক সময় থাকে ঐ সময়টাতেই স্কিলের উন্নতি করা গুরুত্বপূর্ণ। যার সাথে খেলবেন, তার শক্তিমত্তা ও দুর্বলতা অনুযায়ী কিছু পরিকল্পনা করতে হবে। কোন বোলারদের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে সেই অপশন বের করতে হবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 