-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রিশাভ পান্টের বিতর্কিত রিভিউ[/caption]
১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারতকে বিপদ থেকে রক্ষা করেছেন পান্ট। সেঞ্চুরি হাঁকানোর সাথেসাথে দলকে এনে দিয়েছেন লিড। তাই চারিদিকে এখন চলছে পান্ট-বন্দনা। তবে এরমধ্যেও আম্পায়ারিং বিতর্ক আছেই। ভারতের সংগ্রহ তখন ৬ উইকেটে ১৫২ রান। ব্যাটিং প্রান্তে ছিলেন পান্ট। ইংলিশ স্পিনার ডম বেসের একটি বল পান্টের প্যাডে আঘাত করেন। জোরালো আবেদন করেন ইংলিশ ক্রিকেটাররা কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন।
আত্মবিশ্বাসী ইংলিশরা রিভিউয়ের আবেদন করেন। রিপ্লেতে দেখা যায় বলটি ঠিকই স্ট্যাম্পের বেলে আঘাত হেনেছিল কিন্তু মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় আম্পায়ার্স কল পেয়ে যান পান্ট। শেষ পর্যন্ত পান্ট করেছেন ১১৮ বলে ১০১ রান। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। পরের ৫০ রান করেছিলেন মাত্র ৩৩ বলে। জেমস অ্যান্ডারসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পান্ট।
[caption id="attachment_152763" align="alignnone" width="1552"]
রোহিত শর্মার বিতর্কিত আউট[/caption]
এই ঘটনা নিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা মন্তব্যও করেছেন। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ সরাসরি বলেছেন তার কাছে ওটা স্পষ্ট আউট ছিল। ওদিকে প্যাট কামিন্স ও ইসা গুহ সমালোচনা করেন বলের ৫০ ভাগ স্ট্যাম্পে লাগার নিয়মকে। তাদের মতে বেলসহই ওই হিসেব করা উচিত। এখন বেল বাদেই শুধু স্ট্যাম্পে কতটুকু আছে সেটার হিসেব করা হয়।
পান্টের সাথে এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই আউট হয়েছিলেন রোহিত শর্মা। তার উইকেটটিও ছিল প্রায় একই ধাঁচের। বরং পান্টের থেকে তার বলটা স্ট্যাম্পে কম অংশে লেগেছিল। তবে সেক্ষেত্রে মাঠের আম্পায়ার আউট দিয়ে দেওয়ায় রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত।