-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার নবনির্বাচিত পরিচালকদের সাথে বৈঠকে বসে সভাপতি নির্ধারণ করা হয়, যেখানে নাজমুল হাসান পাপনই ছিলেন সবার পছন্দ। সবার মতের ভিত্তিতে তাই আগামী চার বছরের জন্য তাঁকেই নির্বাচিত করা হয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। উল্লেখ্য, বিসিবির নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে আগামী চার বছর।
নতুন কমিটির সভাপতি যে পাপনই হচ্ছেন, সেটি বোঝা গিয়েছিল নির্বাচনের আগেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ পরিচালক আগেই নির্বাচিত হওয়ার পর পাপনের প্যানেল ছিল নিরঙ্কুশ জয়ের পথে। মঙ্গলবার তিন পদের নির্বাচন শেষে পাপনের প্যানেলের প্রভাব ও জনপ্রিয়তাই আরও স্পষ্ট হয়েছে। সভাপতি পদে পাপনের প্রতিদ্বন্দ্বী ছিলেন না কেউই।
নির্বাচনের ফল ঘোষণা শেষে পাপনও দিচ্ছিলেন এমন ইঙ্গিত। তখন তিনি বলেন, ‘পরিচালক পর্ষদের প্রায় সব সদস্যের সঙ্গে কথা বলেছি। কেউ সভাপতি পদে নির্বাচন করতে চান না। তারা সবাই আমাকেই চায়। এখন পর্যন্ত সভাপতি নির্বাচনের জন্য তাদের একটাই প্রার্থী, সেটা হচ্ছি আমি। যদি সভাপতি প্রার্থী না থাকে তাহলে নির্বাচন হবে না। যেহেতু কোনো প্রার্থী নেই সেহেতু আমিই আবার হচ্ছি।’
গত মঙ্গলবার বিসিবির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগে নির্বাচিত দুই পরিচালক হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। বরিশাল থেকে পরিচালক নির্বাচিত হয়েছে আলমগীর হোসেন আলো।
বিসিবির নতুন এবং সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, আগামী কমিটিতে বিসিবির পরিচালকের সংখ্যা হবে ২৫, যার মধ্যে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় নির্ধারিত হওয়া দুজন পরিচালক। এই দুজন ছাড়া বাকি ২৩ পরিচালকই ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা। তবে নির্বাচনের আগেই ২০ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় একপেশে হয়ে পড়ে বহুল আলোচিত এই নির্বাচন। ৩১ অক্টোবরের নির্বাচনে তাই লড়াই হয়েছে এই তিনটি পদেই।