-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
হয়ত আব্দুর রাজ্জাকের দলে ফেরা দেখে নিজেদেরকে নিয়ে আরো আশাবাদী হচ্ছেন দলের বাইরে থাকা সিনিয়র ক্রিকেটাররা। ঠিক তেমনটাই প্রকাশ পেয়েছে শাহরিয়ার নাফীসের কথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান দলের প্রয়োজনে সব সময় তিনি প্রস্তুত আছেন। "আমি বিশ্বাস করি, সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো ঘাটতি নেই। আমি চেষ্টা করছি নিজেকে ফিট রাখতে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো করতে। আমরা সব সময়ই প্রস্তুত যখনই দলের প্রয়োজন হবে দলের জন্য কিছু করতে," বলেন নাফিস।
তবে পাশাপাশি তিনি এ কথাও অকপটে স্বীকার করেছেন যে সব কিছুই নির্ভর করবে জাতীয় দলের নির্বাচকদের উপর। তিনি যোগ করেন, "সব কিছুই এখন নির্ভর করে নির্বাচকদের উপরে। আমরা দেখেছি সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে বাংলাদেশ দল অনেক ভালো করেছে গত কয়েক বছর এবং সে চাচ্ছিলো না দলে বেশি পরিবর্তন আনতে। আমার দায়িত্ব হচ্ছে পারফর্ম করে যাওয়া এবং রান করা।"
জাতীয় দলের এই ওপেনার মনে করেন সিনিয়র ক্রিকেটারদের বেশি সু্যোগ দেয়া উচিত টিম ম্যানেজমেন্টের। তিনি বলেন, "একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার যে অনুর্ধ-১৯ পর্যায়ে ভালো করে, তার অন্তত ৫-৬ বছর সময় প্রয়োজন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে পরিপক্ক করতে। আর এই পরিপক্কতা আসে ৩০ এর কাছাকাছি এসে এবং এজন্যই আমরা এখন ঘরোয়া ক্রিকেটে ভালো করছি। যদি সব সময়ই দলে শুধু তরুণ ক্রিকেটাররাই খেলে তাহলে ভালো ফলাফল পাওয়াটা কঠিন।"