-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে গ্রায়েম ক্রেমার ও হিথ স্ট্রিক[/caption]
রোববার সংবাদ সম্মেলনে হিথ স্ট্রিক বলেন, "এ সিরিজে আমরা আন্ডারডগ। জিম্বাবুয়ের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার মতো মানসম্পন্ন ক্রিকেটার আমাদের আছে। দেশের বাইরে আমাদের ভালো খেলার ক্ষমতা আমরা শ্রীলঙ্কায় গত বছর দেখিয়েছি। তবে দল হিসেবে আমাদের আরো অনেক দূর যেতে হবে।
গত বছর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ এ জিতেছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের এ সিরিজ জয়ের পর আর আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়নি গ্রায়েম ক্রেমারদের। প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামছে তারা। ত্রিদেশীয় সিরিজে তাদের অনুপ্রেরণা নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানো। কোচ হিথ স্ট্রিক শ্রীলঙ্কার বিপক্ষের সেই সিরিজ থেকে খুঁজছেন আত্মবিশাস। তিনি বলেন, "ঐ সিরিজের ফল আমাদের আত্মবিশ্বাস জোগাবে। "
মাঝে ওয়ানডে না খেললেও ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন স্ট্রিক। তার বিশ্বাস, জিম্বাবুয়ের ক্রিকেটাররা চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। তিনি বলেন, "শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর আমরা একটিও ওয়ানডে খেলিনি। তবে আমাদের প্রস্তুতি ভালো। আশা করি টুর্নামেন্টে একটা ভালো শুরু আমরা করতে পারব। আমাদের দলে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্রিকেটার রয়েছে।"
র্যাঙ্কিংয়েও টুর্নামেন্টের দুই দল শ্রীলঙ্কা ও বাংলাদেশের পেছনে জিম্বাবুয়ে। তবে শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ের এমন পারফরম্যান্সের পর তাদের সমীহ করতেই হবে দুই দলকে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে সোমবার শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৭ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে জিম্বাবুয়ে। এরপর ২১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে হবে জিম্বাবুয়ের দ্বিতীয় লড়াই। বাংলাদেশের বিপক্ষে ফের লড়বে ২৩ জানুয়ারি।