-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইনজুরিতে ছিটকে গেলেন ডু প্লেসিস। ছবিঃ এএফপি[/caption]
রোববার স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে ফিল্ডিং করার সময় চোট পান ডু প্লেসিস। লঙ্কান ব্যাটসম্যানের ব্যাটে লেগে ছুটে আসা বল তালুবন্দী করতে গিয়ে ডান কাঁধে টান লাগে প্রোটিয়া ক্রিকেটারের।
এই ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক খেলতে পারবেন না শ্রীলঙ্কা সফরের আর কোনো ম্যাচই। পাল্লেকেলেতে রোববার চোট পাওয়ার পর আর ফিল্ডিং করতেই নামেননি তিনি। তখনই ধারণা করা হচ্ছিল, ৩৪ বছর বয়সী ক্রিকেটারের চোটটি বেশ গুরুতরই।
পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে ডু প্লেসিসকে অপেক্ষা করতে হবে অন্তত ছয় সপ্তাহ। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ড. মোহাম্মেদ মুসাজী বলেন, ‘ডু-প্লেসিসের ডান কাঁধে চোট ধরা পড়েছে। ফলে দুর্ভাগ্যক্রমে শ্রীলঙ্কা সফরের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি। সুস্থ হবার জন্য তার অন্তত ছয় সপ্তাহের বিশ্রাম এবং পুনবার্সন প্রয়োজন।’
ডু প্লেসিসের এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের পুরোটা এবং ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে দলের অন্যতম সেরা ক্রিকেটারকে। ডু প্লেসিসের পরিবর্তে সিরিজের বাকি অংশে দলকে কে নেতৃত্ব দেবেন, সেটি অবশ্য এখনও জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক অথবা হাশিম আমলার যেকোনো একজনের কাঁধে চাপতে পারে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব।
উল্লেখ্য, আগামী বুধবার (৮ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার একমাত্র দ্বিপাক্ষিক টি-২০ ম্যাচ।