-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে দীর্ঘ সময় পর ক্রিকেট ফিরলেও একে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য কঠিন এক যাত্রা হিসেবে মনে করছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে ক্রিকেট ফেরায় একে তিনি দেখছেন বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক দিক হিসেবেই। সাম্প্রতিক এক বিবৃতিতে তিনি বলেন, ‘লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে পিসিবির তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন বিশ্ব ক্রিকেটের জন্য একটা ইতিবাচক দিক।'
তবে পরক্ষণেই মনে করিয়ে দিলেন, এই সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের যাত্রা শুরু করাটা পিসিবির জন্য যে এক কঠিন শুরু- 'এটা পিসিবির জন্য কঠিন এক যাত্রা। নিজ দেশে খেলতে ও খেলা দেখতে পাকিস্তানের খেলোয়াড় ও ভক্তরা মুখিয়ে আছে।' এ সময় তিনি পাকিস্তানে দ্রুত ও নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমি আশাবাদী যে পাকিস্তানে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।’
পাকিস্তানে কীভাবে নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো যায়, সেই লক্ষ্যে গিলস ক্লার্কের নেতৃত্বে আইসিসি পাকিস্তানে একটি টাস্কফোর্স গঠন করেছে জানিয়ে আইসিসি প্রধান বলেন, ‘ঘরের মাটিতে খেলতে পারাটা পাকিস্তানের ক্রিকেটের জন্য দীর্ঘ মেয়াদে ইতিবাচক হবে। আর এ কারণেই আইসিসি গিলস ক্লার্কের নেতৃত্বে পাকিস্তানে একটি টাস্কফোর্স প্রতিষ্ঠা করেছে।'
শশাঙ্ক মনোহর বলেন, দ্রুত কিভাবে পাকিস্তানে নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো যায় সে বিষয়ে এই টাস্কফোর্স নিয়মিত কাজ করবে।’
মঙ্গলবার পাকিস্তানে 'ক্রিকেট ফেরার ম্যাচ'-এ প্রতিপক্ষ বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ সেপ্টেম্বর।