-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার (২২ জানুয়ারি) রংপুর রাইডার্সের সাথে লড়াই করে হেরে যাওয়া ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে রিয়াদ বলেন, ‘আমার ক্যারিয়ারে যত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কখনোই যাইনি।’
ভালো দল গড়েও সাফল্য না পাওয়ার পেছনে সব বিভাগের একসাথে জ্বলে না ওঠা দায়ী বলে মনে করেন রিয়াদ, ‘আমাদের দলে এবার দেশি-বিদেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু দুর্ভাগ্য, সব বিভাগ একসঙ্গে জ্বলে ওঠেনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয়নি। এই কারণেই আমরা ফল পাইনি।’
খুলনা টাইটান্স দল যে শক্তিশালী এ নিয়ে সন্দেহ নেই। রিয়াদ বিগত আসরেও ছিলেন টাইটান্সে। তার বিচক্ষণতা ও দুরন্ত অধিনায়কত্বে গত আসরে বেশ সাফল্যও পেয়েছিল দল। কিন্তু সেই রিয়াদ এবার দলকে সাফল্য এনে দিতে পারছেন না কেন? উত্তরটা সবারই জানা- টিম কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি এখনও।
রিয়াদ জানান, তার ইতিপূর্বে খেলা পাঁচ বিপিএলের চেয়ে এবারই সবচেয়ে বেশি তারকা ঘেরা দলে খেলছেন, ‘যত বছর ধরে বিপিএল খেলছি, এত বড় তারকাদের নিয়ে তৈরি দল নিয়ে আগে খেলিনি। সব সময়ই গড়পড়তা দল নিয়ে খেলি।’
একইসাথে দলের শেষ চারে খেলার যোগ্যতা ও সম্ভাবনা ছিল বলেও মনে করেন রিয়াদ, ‘কাগজে-কলমে প্রতিষ্ঠিত শক্তি না হয়েও হয়ত আগের দুই আসরে আমরা ভালো কিছু করেছি। এই মৌসুমে আপনারা এগিয়ে না রাখলেও আমি বিশ্বাস করতাম সেরা চারে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল।’
শেষমেশ দায় চাপিয়েছেন নিজের কাঁধেই। রিয়াদের ভাষ্য, ‘হয়ত ভালো নেতৃত্ব দিতে পারিনি। আমার ব্যক্তিগত পারপরম্যান্সও, ফ্র্যাঞ্জাইজি যতটা আশা করেছিল দিতে পারিনি। দোষটা আসলে আমার।’