-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এমসিসির সদস্য হবার সম্মাননাকে অনেক বড় হিসেবে দেখছেন সাকিব। পাশাপাশি প্রথমবারের মতো অংশ নেবার আগে বেশ উত্তেজিত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাকিব বলেন, ' হ্যাঁ অনেক উত্তেজিত । আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। এবং এটার সাথে সাথে দায়িত্ববোধ ও আছে। এর আগে যখন আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের এর কেউ ছিল না। আমরা কি সমস্যার মুখোমুখি হই তার ধারণা ওদের কাছে কম থাকতো। এইসব বিষয় আমি শেয়ার করতে পারবো।'
এদিকে এমসিসির সভার কিছু এজেন্ডা আছে। তাই বিষয়গুলো ভালোভাবে জানা প্রয়োজন। এইসব এজেন্ডা নিয়ে এখনো প্রস্তুতি না নিলেও যাবার আগে ভালোভাবে পড়াশুনা করেই যাবেন সাকিব। প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেন, 'এখনও নেইনি। তবে প্রস্তুতি থাকবে। কারণ ওখানে অনেকগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হবে। সে সম্পর্কে আমি জানি। এটা নিয়ে এর মধ্যে আলোচনাও হয়েছে। এখন যেটা হবে যে ওইগুলো নিয়ে কিছু পড়াশোনার বিষয় আছে। বোঝার ব্যাপার আছে। কারণ অনেক আলোচনা হবে। অপ্রস্তুত হয়ে তো যাওয়া যাবে না।'
এমসিসির নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। আর প্রথম সভায় যোগ দিতে ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব আল হাসান।