-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডু প্লেসিস সেই আকুতি জানানোর পর আর বেশি সময় নেয়নি আইসিসি! তার কণ্ঠে প্রতিফলিত শত সচেতন ক্রিকেটারের চাওয়া যেন শুনতে পেয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আর তাই আইসিসির বার্ষিক সভায় বল টেম্পারিংয়ের শাস্তির বিধানে এসেছে পরিবর্তন।
স্বভাবতই এই পরিবর্তনে আরও কঠোর হয়েছে আইসিসি। পুরনো নিয়ম অনুযায়ী, বল টেম্পারিং আইসিসির ‘লেভেল-টু’ বা দ্বিতীয় মাত্রার অপরাধ হিসেবে গণ্য হতো। এর ফলে বল বিকৃতি করার অভিযোগে একজন ক্রিকেটারের সাজা হতো টেস্টে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং সীমিত ওভারের ক্রিকেটে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। তবে এবার শাস্তির মাত্রা বেড়েছে ঠিক ছয়গুণ!
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বল বিকৃতি করার অপরাধ গণ্য হবে ‘লেভেল-থ্রি’ বা তৃতীয় মাত্রার দোষ হিসেবে। ফলে বল টেম্পারিংয়ে অভিযুক্ত প্রমাণিত হলে একজন ক্রিকেটারকে টেস্টে ন্যূনতম ৬ ম্যাচ এবং সীমিত ওভারের ক্রিকেটে ন্যূনতম ১২ ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। উল্লেখ্য, লেভেল-থ্রি মাত্রার অপরাধে আগে সাসপেনশন পয়েন্ট ৮ হলেও এখন তা বেড়ে হয়েছে ১২।