-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বক্সিং ডে টেস্ট অর্থাৎ দ্বিতীয় ম্যাচ খেলার জন্য ভারত ও অস্ট্রেলিয়া উভয় দলই এখন অবস্থান করছে মেলবোর্নে। ২৬ তারিখে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতোই দ্বিতীয় টেস্টকে একপাশে রেখে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য এখন চিন্তায় আছে সিএ। তৃতীয় ম্যাচটি শুরু হবে ২০২১ সালের ৭ জানুয়ারি, সিডনিতে।
গত কয়েকদিন ধরে সিডনির উত্তর অঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সিডনির স্থানীয় সরকারও ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে উক্ত ভেন্যুতে ম্যাচ আয়োজনের আগে ভেবে দেখার জন্য। সিএ তাই ভেন্যু সরিয়ে ফেলার জন্য বিকল্প ব্যবস্থাও নিয়ে রাখছে। সেক্ষেত্রে তৃতীয় টেস্ট সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
এই ব্যাপারে সিএ জানিয়েছে, 'যদি নিউ সাউথ ওয়েলসে জনস্বাস্থ্য পরিস্থিতি ও সবমিলিয়ে সিডনিতে খেলা অসম্ভব করে ফেলে সেক্ষেত্রে সিএ ভিক্টোরিয়ান সরকারের সাথে পরিকল্পনা করছে যেন তৃতীয় টেস্ট ম্যাচটিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা যায়। চতুর্থ ম্যাচটি গ্যাবায় হবে।'
তবে এই সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সিএ-এর প্রধান নির্বাহি নিক হকলি। তিনি জানান, বক্সিং টেস্ট চলাকালীনই তৃতীয় টেস্টের ভাগ্য নির্ধারণ করে ফেলা হবে।
প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টে ডেভিড ওয়ার্নার ফেরার কথা ছিল কিন্তু তিনি চোট কাটিয়ে ফিরতে পারেননি। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 