-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩১ রান করে অপরাজিত ছিলেন কার্তিক। ©আইসিসি টুইটার।[/caption]
কলকাতায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে দুই উইন্ডিজ ওপেনার সাই হোপ এবং দীনেশ রামদিন তাদের উদ্বোধনী জুটিকে বড় করতে পারেননি। তৃতীয় ওভারেই দীনেশ রামদনকে ফিরিয়ে দিয়ে এ জুটি ভাঙেন উমেশ যাদব। দলীয় ১৬ রানের মাথায় উমেশ যাদবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন দীনেশ রামদিন। মাত্র ২ রান করেন তিনি।
পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার সাই হোপ। ৩ চারে ১৪ রান করা হোপ বড় ইনিংসের আভাস দিয়েছিলেন। তবে সেই সম্ভাবনা মিলিয়ে যায় তিনি রান আউট হলে। শিমরন হেটমেয়ারকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি জাসপ্রিত বুমরাহ। ২ চারে ৭ বলে ১০ রান করে বিদায় নেন কার্তিকের হাতে ক্যাচ দিয়ে। তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় উইন্ডিজরা।
কিরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো মিলে যোগ করেন ১৯ রান। দীর্ঘদিন পর দলে ফেরা এই দুই ক্রিকেটারের জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। রানের গতি ছিল ভারতের বোলারদের নিয়ন্ত্রণে। টি-টোয়েন্টি ম্যাচের মেজাজ দেখা যায়নি উইন্ডিজ ব্যাটিংয়ে। দশম ওভারে দলীয় ৪৭ রানের মাথায় বিদায় নেন কিরন পোলার্ড। ২৬ বলে ১৪ রানের ধীরগতির ইনিংস খেলেন তিনি।
পরের ওভারে ড্যারেন ব্রাভোকে (৫) ফিরিয়ে দেন স্পিনার কুলদীপ যাদব। দলীয় অর্ধশতকের আগেই পাঁচ উইকেট হারায় উইন্ডিজ। এরপর রোভম্যান পাওয়েলকেও ফেরান কুলদীপ যাদব। নিজের পরের ওভারে এসে উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটকে এলবিডব্লিউ করেন কুলদীপ যাদব। তিন ওভারে তিন উইকেট নিয়ে উইন্ডিজের দলীয় একশ' রান করাই কঠিন করে তুলেন।
৬৩ রানে ৭ উইকেটে হারানো উইন্ডিজের হাল ধরেন ফ্যাবিয়ান অ্যালেন। কিমো পলকে নিয়ে ২৪ রান যোগ করেন অ্যালেন। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে অ্যালেন ফিরেন খলিল আহমেদের বলে। কিমো পল ১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেওয়া খ্যারি পিয়েরে অপরাজিত থাকেন ৫ বলে ৯ রান করে। ১০৯ রানের পুঁজি পায় উইন্ডিজ।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার রোহিত শর্মাকে হারায় ভারত। প্রথম ওভারের শেষ বলে রোহিতকে ফিরিয়ে দেন ওশেন থমাস। ৬ রান করে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। নিজের পরের ওভারে রোহিতের সঙ্গী শিখর ধাওয়ানকে বোল্ড করেন থমাস। নিজের দুই ওভারে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ভারতকে বিপাকে ফেলে দেন থমাস।
এরপর হাল ধরেন লোকেশ রাহুল। তবে তাকে সঙ্গ দিতে পারেননি রিশাভ পান্ট। দলীয় ৩৫ রানের মাথায় কার্লোস ব্রাথওয়েটের বলে ফিরে যান রিশাভ (১)। নিজের পরের ওভারেও রাহুলকেও সাজঘরের পথ দেখান ব্রাথওয়েট। ২২ বলে ১৬ রান করে ফিরে যান রাহুল।
৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। এরপর পরিস্থিতি সামাল দেন মনিশ পান্ডে এবং দীনেশ কার্তিক। দ্রুত রান তোলার তাড়া তাদের ছিল না। ঠান্ডা মাথায় উইন্ডিজ বোলারদের সামলে ভারতকে জয়ের পথে নিয়ে যায় তাদের ৩৮ রানের জুটি। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ৮৩ রানের সময় এ জুটি ভাঙেন পিয়েরে। ২৪ বলে ১৯ রান করেন পান্ডে।
এরপর এসে ঝড় তুলেন হার্দিক পান্ডিয়া। ৩ চারে ৯ বলে ২১ রানের দ্রুতগতির ইনিংস খেলেন হার্দিক। অপর প্রান্তে থাকা দীনেশ কার্তিককে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩ চার ও ১ ছক্কায় সাজানো ৩৪ বলে ৩১ রানের সময়োপযোগী ইনিংস খেলে অপরাজিত থাকেন কার্তিক।
সংক্ষিপ্ত স্কোরঃ উইন্ডিজ ১০৯/৮, ২০ ওভার
অ্যালেন ২৭, পল ১৫*, পোলার্ড ১৪
কুলদীপ ৩/১৫, খলিল ১/১৬
ভারত ১১০/৫, ১৭.৫ ওভার
কার্তিক ৩১*, হার্দিক ২১*, মনিশ ১৯
ব্রাথওয়েট ২/১১, থমাস ২/২১





