-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইসিসি টি- টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর কোয়ালিফায়ার পর্বের ফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাপুয়া নিউ গিনি। কিন্তু সুবিধা করে উঠতে পারেনি তারা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের সর্বোচ্চ ৪৩ রানে জুটিটি আসে চতুর্থ উইকেটে সেসে বাউ এবং লেগে সিয়াকার ব্যাট থেকে।
ইনিংস সর্বোচ্চ ৩৯ রান (৪১ বল) আসে সিয়াকার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন (২৯ বল) করেন বাউ। শেষের দিকে জেসন কিলার ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ১২৮ রানের সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি। ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন ডাচ পেসার ব্রেন্ডন গ্লোভার। এছাড়া দুটি করে উইকেট নেন রিওলফ ফন ডার মারউই এবং টিম ফন ডার জুটেন।
সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই উইকেট হারায় নেদারল্যান্ডসও। তবে জয়ের পথে সেটা বাঁধা হতে পারেনি। মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪১ রান করেন বেন কুপার। কলিন অ্যাকারম্যানের অপরাজিত ২৯ (৩৩) ও রায়ান টেন ডেসকাটের ৩৪ (২৩) রানে চ্যাম্পিয়নের তকমা নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
পাপুয়া নিউ গিনি ১২৮/৮ ( ২০ ওভার)
সিয়াকা ৩৯, বাউ ২৯, জেসন ২৭*
গ্লোভার ৩/২৪, রিওলফ ২/১৫, টিম ২/১৮।
নেদারল্যান্ডস ১৩৪/৩ ( ১৯ ওভার)
কুপার ৪১, ডেসকাটে ৩৪*, অ্যাকারম্যান ২৯*
আসাদ ১/১৫।
ফল: ৭ উইকেটের জয়ে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 