-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে বেসিন রিজার্ভে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৪৬০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৭৪ রান করেছিলেন হেনরি নিকোলস। নেইল ওয়াগনার করেছিলেন ঝড়ো ও অপরাজিত ৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল ৩টি করে এবং চেমার হোল্ডার ও রস্টন চেইজ ২টি করে উইকেট নেন।
জবাবে টিম সাউদি ও কাইল জেমিসনের পেস তোপে অসহায় আত্মসমর্থন করেন ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা অলআউট হয় মাত্র ১৩১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন জার্মেইন ব্ল্যাকউড। নিউজিল্যান্ডের পক্ষে ৫টি করে উইকেট নেন সাউদি ও জেমিসন।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়েও তারা নিউজিল্যান্ডের সমান রান তুলতে পারেনি। ১২ রান দূরে থাকতেই আবার অলআউট হয়ে যান জেসন হোল্ডারের দল। সফরকারীদের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন জন ক্যাম্পবেল ও ৬১ রান করে অধিনায়ক হোল্ডার। অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান জসুয়া দা সিলভা করেন ৫৭ রান।
ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৩১৭ রানে। ফলে নিউজিল্যান্ড পেল ইনিংস ও ১২ রানের ব্যবধানে বড় জয়। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার এবং ২টি করে উইকেট নেন টিম সাউদি ও কাইল জেমিসন।
দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হেনরি নিকোলস ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জেমিসন। দ্বিতীয় টেস্টে খেলেননি প্রথম ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় থাকা উইলিয়ানসন স্ত্রীর পাশে থাকতে এখন ছুটিতে আছেন।
এই জয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯-২১ এর পয়েন্ট তালিকায়ও ইংল্যান্ডকে টপকে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠেছে এসেছে কিউইরা। এখন 