-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাটিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবিদ। ফাইল ছবি[/caption]
গত ২১ ডিসেম্বর কায়েদ-ই-আজম ট্রফিতে খেলার সময় হুট করে বুকে ব্যথা অনুভব করেন আবিদ। ব্যথা অনুভব করার সময় তিনি অর্ধশতক হাঁকিয়ে ব্যাটিং করছিলেন। এই ইনিংস খেলার পথে আবিদ প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
মেডিকেল টিম দ্রুত সাড়া দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় আবিদের নামের পাশে ছিল ৬১ রান। হাসপাতালে নেওয়ার পর তাকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়। পরপর দুই দিন আবিদের দুইবার এনজিওপ্লাস্ট করা হয়। সেসব পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা জানানন,
ক্রিকেটে ফিরতে আর বাধা নেই আবিদের।[/caption]
আবিদকে বেশ কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। কারণ হৃদরোগীদের জন্য ক্রিকেট খেলা খুব একটা স্বাচ্ছন্দ্যের বিষয় নয়। আবিদও তাই পড়ে গিয়েছিলেন সংশয়ে। তিনি বলেন, 'সংশয় ছিল, হার্টের এই অবস্থা নিয়ে আমি আবার খেলতে পারব কি না। তবে আমি আশা হারাইনি। কিছু সময়ের জন্য ক্রিকেট নিয়ে ভাবা বন্ধ করেছিলাম, তখন শুধু স্বাস্থ্য ঠিক করা নিয়েই ভেবেছি।'
৩৪ বছর বয়সী আবিদ পাকিস্তান টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অসুস্থ হওয়ার দিন আগে পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ফয়সালাবাদে স্থানীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাঠে নেমেছেন আবিদ। মাঠে নেমেই হাঁকিয়েছেন অর্ধশতক।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 