-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় ভারত। এমনকি সেই সাথে পূরণ হয় ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকারের স্বপ্নও। তবে দীর্ঘ ৯ বছর পর সেই ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মাহিন্দ্রা। তার দাবির পরেই ম্যাচ নিয়ে তদন্ত করতে বসে শ্রীলঙ্কার পুলিশ।
এমনকি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া কিংবদন্তী কুমার সাঙ্গাকারাকেও। দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শেষ পর্যন্ত কিছু না পেলে তদন্ত বন্ধ করে দেওয়া হয়। এবার এ বিতর্কিত ইস্যূ নিয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। অবশ্য তিনি ভিন্ন কারণই দেখিয়েছেন।
“আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। আমাদেরও সুযোগ ছিল। কিন্তু গৌতম ও বিরাট ভালো ব্যাটিং করেছে। এরপর এমএস ধোনি বাকি কাজ শেষ করেছে। সব মিলিয়ে দুর্দান্ত এক ম্যাচই ছিল।”
তিনি আরও যোগ করেন, “ওটা ছিল আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০০৯ ও ২০১০ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। সেদিক থেকে ২০১১ বিশ্বকাপ আমার কাছে ছিল বিশেষ কিছু। ফাইনালে ওঠার পথে দুর্দান্ত খেলেছি আমরা। সেমিফাইনাল জয়ের পর ফাইনালে খেলার জন্য উন্মুখ ছিলাম। দুর্ভাগ্যবশত আমি চোট পাওয়ার কারণে খেলতে পারিনি।”
সেদিন ম্যাচ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর ও দলটির অধিনায়ক এম এস ধোনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 