-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগে প্রতিবারের মত স্পিনিং ট্র্যাক পাওয়ার কথা শোনা যাচ্ছিল সংবাদ মাধ্যমে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পাঁচদিনেও উইকেটে আসে নি তেমন কোনো পরিবর্তন। একদম পিচের রাস্তায় খেলা হল ম্যাড়ম্যাড়ে টেস্ট ম্যাচ। আর এই পিচকে সাধারণ পিচের থেকেও নিচে বলে আখ্যা দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন।
আউটফিল্ড পিচ মনিটরিং থেকে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছে ভেন্যু। আর এটি সচল থাকবে আগামী পাঁচ বছর। এর মধ্যে আরও চার ডিমেরিট পয়েন্ট পেয়ে মোট পাঁচ ডিমেরিট পয়েন্ট পেলে বারো মাসের জন্য খেলা বন্ধ রাখার নির্দেশ দিবে ক্রিকেটের অভিভাবক আইসিসি।
আইসিসি ম্যাচ রেফারি ডেভিড বুন এর মতে, 'এই পিচে নতুন বলে কোনো সিম মুভমেন্ট ছিল না পেসারদের জন্য। এবং পুরো ম্যাচেই বাউন্সের অভাব দেখা গেছে। যতই দিন গড়িয়েছে ততই স্পিন সহায়ক হবে আশা করার পরও তা এমন হয় নি। বরং পাঁচ দিনই তা ব্যাটসম্যানদের সহায়তা করেছে।'
বাংলাদেশ আগে ব্যাট করে মুমিনুলের সেঞ্চুরিতে করে ৫১৩ রান। মেন্ডিস আর সিলভার সেঞ্চুরিতে ২০০ রানের লিড নেয় লঙ্কানরা।
২য় ইনিংসে মুমিনুলের হাঁকানো সেঞ্চুরিতে বাংলাদেশ করে পাঁচ উইকেটে ৩০৭ রান। প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসেই শতক হাঁকানোর কীর্তি গড়েন এই ব্যাটসম্যান। এরপর ড্র ঘোষণা করা হয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ (প্রথম ইনিংস) ৫১৩-১০
মুমিনুল ১৭৬, মুশফিক ৯২ঃ লাকমল ৩-৬৮