-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অভিষেক সেঞ্চুরির পর শান্তর ব্যাটের রান খরা বিরক্তির উদ্রেক করেছিল সমর্থকদের। ক্যারিয়ার সেরা ইনিংসের পরবর্তী দুই ইনিংসে 'ডাক' বা শূন্য, এরপর ২৬ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরের ইনিংসে (চলমান হারারে টেস্টেই) মাত্র ২।
৪ ইনিংসে ২৮ রান করা শান্ত হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার চাপ মাথায় নিয়ে খেলেছেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। মাত্র ১১৮ বল মোকাবেলা করে গড়া ইনিংসে চার ছিল ৬টি, ছক্কা ৫টি। দারুণ ব্যাটিং প্রদর্শন করা শান্ত জানালেন, আগের চার ইনিংসে ফর্ম হারানোর বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি।
শান্ত বলেন, 'আমি সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি। আগের চার ইনিংস খারাপ হয়েছে, ক্রিকেট খেলায় এমন হতেই পারে। কিন্তু অবশ্যই আমার চেষ্টা থাকে ধারাবাহিকভাবে রান করার।'