-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
গত বছরও চোটের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি কুশল পেরেরার। জুনে পাওয়া চোট কারণে মাঠের বাইরে ছিলেন নভেম্বর মাস পর্যন্ত। মাঠে ফেরার কয়েক মাস পার না হতেই আবার পড়লেন চোটে।
ত্রিদেশীয় সিরিজে চোট পাওয়ার পর দেশে ফিরে গিয়েছেন এ ব্যাটসম্যান। সেখানে তার চিকিৎসাও হয়। দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত শ্রীলঙ্কার স্কোয়াডেও ছিল কুশল পেরেরার নাম। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন এখনি মাঠে ফিরতে পারছেন না পেরেরা।
এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট জানায়, "চিকিৎসকদের উপদেশ অনুযায়ী সাইড স্ট্রেনের চোট থেকে সেরে উঠতে পেরেরার আরো সময় লাগবে।"
টেস্ট সিরিজে দারুণ ছন্দে ছিলেন কুশল মেন্ডিস। প্রথম টেস্টে খেলেন ১৯৬ রানের এক অসাধারণ ইনিংস। দ্বিতীয় টেস্টেও করেন একটি অর্ধশতক। তবে টি-২০ তে এখন পর্যন্ত আলো ছড়াতে পারেননি তিনি।
টেস্টে কুশল মেন্ডিস যতটা উজ্জ্বল টি-২০ তে যেন ততটাই বিবর্ণ। ক্রিকেটের এ ছোট্ট সংস্করণে তার ব্যাটিং গড় মাত্র ৯.৭৫। এখন পর্যন্ত ৮ ইনিংস ব্যাটিং করে মাত্র ৭৪ রান করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ তে তার সর্বোচ্চ ২২, স্ট্রাইক রেট ১২৩.৩৩। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন কুশল মেন্ডিস।
বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি বিকাল পাঁচটায় (বাংলাদেশ সময়) মিরপুরে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় টি-২০ হবে রোববার সিলেটে।
টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাধুশাঙ্কা, জেফরি ভান্ডারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, জিবন মেন্ডিস, আসিথা ফার্নান্দো।





