-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আবু ধাবিতে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটি সার্থকভাবেই প্রমাণ করেছেন পাকিস্তানের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন।
পাকিস্তানের পক্ষে হাসান আলী তিনটি এবং উসমান খান ও মোহাম্মদ হাফিজ দুটি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মোটেও ঝামেলা পোহাতে হয়নি পাকিস্তানকে। মামুলী টার্গেটে নেমে দলটি যে জয় তুলে নেবে, সেটি ছিল অনেকটা নিশ্চিতই। মাঠের খেলায়ও থাকলো তার প্রতিফলন। মাত্র ১৭.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকদের ভূমিকায় থাকা পাকিস্তান। দলের পক্ষে ৩১ বলে ৪২ রানের দুর্দান্ত ঝড়ো ইনিংস খেলেন দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। তার সাথে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মোহাম্মদ হাফিজ, যার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৫ রান।
শ্রীলঙ্কার পক্ষে ভিকুম সঞ্জয়া দুটি ও শচিথ পাথিরানা একটি উইকেট শিকার করেন।
পাকিস্তানের উসমান খান নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এই ম্যাচে খেলতে রাজী না হওয়ায় পুরো শ্রীলঙ্কা দলেই এসেছে বড়সড় পরিবর্তন, যা ক্রিকেট বিশ্বে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনার। বদলে যাওয়া শ্রীলঙ্কার জন্য ফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষে ভালো করা তাই একটু কঠিন কাজই। সিরিজের বাকি দুটি ম্যাচে তাই ফেভারিট দল হিসেবে মাঠে থাকবে পাকিস্তানই।