-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে হওয়ার কথা থাকলেও সেটা পরিবর্তন করে নেওয়া হয়েছে সাউদাম্পটনে। এই মাঠে দর্শক প্রবেশের অনুমতিও দিয়েছে আইসিসি। ২০১৯ সালের সেপ্টেম্বরের পরে প্রথমবারের মতো ইংল্যান্ডে কোনো আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে দর্শক প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। অবশ্য ইতোমধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সাউদাম্পটনের রোজ বলে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন ৪ হাজার দর্শক। তবে তার মধ্যে ২ হাজার হলেন আইসিসির স্পন্সর, স্টক হোল্ডার ও আমন্ত্রিত অতিথিরা। বাকি ২ হাজার টিকেট দেওয়া হবে বিক্রির জন্য। তবে হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান কর্তা রড ব্রান্সগ্রোভ পরিকল্পনা করেছেন আইসিসির ও ভারতের আমন্ত্রিত অতিথিরা করোনাকালে খেলা দেখতে না এলে সেই টিকেটও তারা সাধারণ দর্শকদের জন্য বিক্রি করবেন।
রড বলেন, 'আমরা জেনেছি, ৪ হাজারের মধ্যে ৫০ শতাংশ টিকেটই দেওয়া হবে আইসিসির স্পন্সর ও স্টক হোল্ডারদের জন্য। ২ হাজার টিকেট আমরা বিক্রি করতে পারব। ইতোমধ্যে আমরা তার দ্বিগুণ আবেদন পেয়েছি দর্শকদের কাছে থেকে। এই ম্যাচটি নিয়ে মানুষের অনেক আগ্রহ ও টিকেটের চাহিদাও অনেক। আমি জানি না, ভ্রমণে বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের নিয়ম মেনে আইসিসি ও বিসিসিআইয়ের কতজন সদস্য খেলা দেখতে আসবেন। (তবে তারা না এলে যে টিকেটগুলো থাকবে) সেই টিকেটগুলো বিক্রি করতে পারলে আমরা খুশি হব।'
প্রসঙ্গত, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী ১৯ জুন। মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ভারত ও নিউজিল্যান্ড।