-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডি কক ফেক ফিল্ডিং করে এইডেন মারক্রামকে রান আউটের সুযোগ করে দিয়েছেন- এমনই অভিযোগ তোলা হয়। স্ট্রাইকে থাকা ফখর শেষ ওভারের প্রথম বলকে লং অফে ঠেলে দুই রানের জন্য দৌড়াতে থাকেন। ফখর পপিং ক্রিজে ঢুকার আগে ডি কক বোলারের দিকে এমন ইঙ্গিত করে, যাতে মনে হয় বল বোলারের দিকে যাচ্ছে। দ্বিধাগ্রস্ত ফখর দৌড়ের গতি কমিয়ে পেছনে তাকাতেই মারক্রাম স্ট্যাম্প ভেঙ্গে দেন। যদিও ফখর নিজে জানিয়েছেন এখানে ডি ককের কোনো দোষ নেই, দোষটা ফখরের নিজেরই।
ঘটনার পরের দিন প্রোটিয়া বোলার শামসি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেন, 'কুইন্টন ডি কক ব্যাটসম্যানের সাথে কথা বলছিলেন না বা ব্যাটসম্যানকেও কিছু দেখাচ্ছিলেন না, নন স্ট্রাইকার প্রান্তে একজন ব্যাকআপ ফিল্ডারকে থাকার জন্য বলছিল। ঘৃণা ছড়ানো বন্ধ করুন এবং ডি কককে একা ছেড়ে দেন।'
'এটা কোনো মজার ব্যাপার না যে এরকম দেখেই একজন ব্যাটসম্যান রান নিতে দৌঁড়ান বন্ধ করে দিবেন। ফখর যে দুর্দান্ত একটা ইনিংস খেলল সেটার প্রশংসা করুন। সেই সময়ে ব্যাটসম্যানের একমাত্র কাজ ছিল রানটা পূর্ণ করা। ব্যাপারটা খুবই সহজ।'
শামসির এই বক্তব্য দেখে আবার একজন পাল্টা সমালোচনা করে প্রশ্ন ছুঁড়ে দেন যে মিডল অর্ডারের দিকে বল ছুঁড়তে ডি কক কেন লং অনের ফিল্ডারকে ব্যাকআপ হিসেবে দাঁড়াতে বলবেন। এই প্রশ্নের জবাবে শামসি বলেন,
'মাঠে ছিলাম আমি, আপনি নয়। অর্থাৎ আপনি কেবল ইচ্ছামত অনুমানই করতে পারেন। সে নন স্ট্রাইকার্স প্রান্তে স্ট্যাম্প দেখাচ্ছিল সেখানে কোনো ব্যাকআপ ফিল্ডার আসার জন্য। আপনি নিশ্চয় এটা জানেন যে বলটা কোন দিকে যেতে পারে এই অনুমান না করে আমরা সবসময়ই ব্যাকআপ ফিল্ডার রাখি।'