-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আগের ম্যাচে শতক হাঁকিয়ে যেন ট্র্যাকে ফিরলেন, এরপর শেখ জামালের বিপক্ষে ‘ভোঁ-দৌড়’। সৌম্যর সেই দৌড়ে আবাহনী ধরে রেখেছে শিরোপা, তছনছ হয়েছে রেকর্ড বই আর দেশের ক্রিকেট অঙ্গন যেন দাবদাহে পুড়তে পুড়তে হঠাৎ পেয়েছে একপশলা বৃষ্টির ছোঁয়া।
ম্যাচ শেষে সৌম্য জানালেন, দ্বি-শতক হাঁকানো ইনিংসের আগে একটু নার্ভাসই ছিলেন তিনি; কেননা ওভারপ্রতি ছয় রানের বেশি তাড়া করার সহজ কাজ নয় হেরে গেলে খোয়াতে হতে পারে শিরোপা।
সৌম্য বলেন, ‘৩০০ রানের বেশি লক্ষ্য, একটু নার্ভাসই ছিলাম । ৩০০ রানের বেশি তাড়া করা সব সময়ই কঠিন। ব্যাটিংয়ে যাওয়ার আগে ভাবছিলাম আগের ম্যাচে আমরা যখন ৩০০ রানের বেশি করছিলাম, ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ একটু তাড়াহুড়ো করেছিল। পাওয়ার প্লেতে উইকেট খুইয়ে সেভাবে ওরা এগোতে পারেনি।’
তবে রূপগঞ্জের উদাহরণ মাথায় রেখে এদিন খেলে গেছেন নিজের মত করেই। তাকে সমর্থন যুগিয়েছেন ব্যাটিং উদ্বোধনীর সঙ্গী জহুরুল ইসলাম। সৌম্য বলেন, ‘এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা পরিকল্পনা করছিলাম খুব স্বাভাবিক ক্রিকেট খেলব। প্রথম ১০ ওভারে যদি ৪০ রানও হয়, কোনো সমস্যা হয়। এই উইকেটে যখন-তখন চালানো যায়। আমাদের সব ব্যাটসম্যানের এই সামর্থ্য আছে।’
‘বল খুব ভালো ব্যাটে এসেছে। চেষ্টা করেছি বড় জুটি করতে যেন প্রথম ২০ ওভারের মধ্যে এমন কিছু করি যাতে পরে ৩০ ওভার সহজ হয়। ব্যাটিংয়ে কোনো পার্থক্য নেই। আমার ব্যাটিং আমার কাছেই আছে। আগের ম্যাচগুলোয় রান করিনি। শেষে করেছি। প্রথমে আক্ষেপ হচ্ছিল, ৩০-৪০ করে আউট হচ্ছিলাম।’- নিজের ইনিংসকে স্বভাবজাত স্কিলের ফল হিসেবে দাবি করে এমনটাই বললেন সৌম্য।