-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফাইল ছবি[/caption]
একমাত্র প্রস্তুতি ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর সফরকারীদের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন কাইরন পাওয়েল ও শাই হোপ। দুজনে মিলে শতরানের জুটি গড়ে সফরকারীদের স্বপ্ন দেখান রান পাহাড় গড়ার।
এরপর ইনিংসের মাঝপথে ১৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হেটমায়ার, চেজ ও অ্যালানদের ব্যাটিং তান্ডবে ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শেষ দিকে চেজের সাথে অ্যালানের তাণ্ডবে পাহাড়সম পুঁজির দেখা পায় সফরকারীরা। অ্যালান রুবেলের দ্বিতীয় শিকার হয়ে ৪৮ রানে সাজঘরে ফিরলেও চেজ ৬৫ রান রানে অপরাজিত থাকে। আর এতে নির্ধারিত ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটের বিনিময়ে ৩৩১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় সফরকারীরা।
উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান আসে শাই হোপের ব্যাট থেকে।
স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেছেন নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন। তাছাড়া বাকি বোলারদের মধ্যে মাশরাফি, রানা ও শামীম প্রত্যেকেই নিজেদের প্রাপ্তির খাতায় জমা করেছেন একটি করে উইকেট।
সফরকারীদের রান পাহাড় গড়ার পর নিজেদের ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও কায়েস। এশিয়া কাপে ইঞ্জুরিতে পড়ার পর প্রথমবারের মতো এ ম্যাচ দিয়ে ২২ গজে নামেন তামিম। শুরু থেকেই প্রয়োজন অনুযায়ী ব্যাট করে এ দুই ব্যাটসম্যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ৬.৪ ওভার শেষে বিসিবি একাদশের সংগ্রহ বিনা উইকেটে ৫৯ রান। ২৩ বল মোকাবেলায় ৬ চারে ৩৩ রান নিয়ে তামিম ও ১৭ বল মোকাবেলায় ৪ চারের সাহায্যে ২১ রান নিয়ে ব্যাট করছেন কায়েস।
স্কোরকার্ড-
উইন্ডিজ: ৩৩১/৮ (৫০ ওভার)
পাওয়েল ৪৩(৪৮), হোপ ৭৮(৮৪), ব্রাভো ২৭(৩৩), স্যামুয়েলস ৫(১২), হেটমায়ার ৩৩(২৭), পাওয়েল ০(৫), চেজ ৬৫*, অ্যালেন ৪৮, রুবেল ১০-০-৫৫-২, মাশরাফি ৮-১-৩৭-১, রানা ১০-০-৬৫-১, শাহিন ২-০-১৮-০, সৌম্য ৮-০-৭২-০, অপু ১০-০-৬১-২, শামীম ২-০-১৬-১।