-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তুষার সাদা পোশাকে ধারাবাহিক পারফরম্যান্সে ছাড়িয়ে গেছেন সবাইকে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১০ হাজার রানের মাইলফলক। তার ২৮ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড। গত মৌসুমে করেছেন এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ডও।
এবার জাতীয় লিগে ৬ ম্যাচে ৫৩.৮৬ গড়ে করেছেন ৩৭৭ রান। বিসিএলে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছেন এই রান মেশিন। ১১১.৬০ গড় বলে দেয় কতটা ধারাবাহিক তুষার।
বাংলাদেশের বাস্তবতায় ৩৪ বছর বয়সী একজন ক্রিকেটারের জন্য জাতীয় দলে ফেরা বেশ কঠিন। তবে তুষারের পারফরম্যান্স আর ধারাবাহিকতা অতিমানবীয় বলে আলোচনায় তিনি উঠে আসছেন বারংবার। অভিজ্ঞতায় এখন যতটা সমৃ্দ্ধ, তাতে টেস্ট দলে তার জায়গা দেখেন অনেকেই। তুষার নিজে অবশ্য জানেন, জায়গা বের করা কঠিন। তবে তাতে হাল ছেড়ে দিচ্ছেন না তিনি। বরং রানের জোয়ারেই ভাসিয়ে দিতে চান বাস্তবতার সেই কঠিন দেয়াল।
'এখন যে দলটা খেলছে বাংলাদেশের হয়ে, তাদেরকে পেছনে ফেলা অনেক কঠিন। অনেক দিন ধরেই একসঙ্গে খেলে যাচ্ছে। বিশেষ করে আমি যে পজিশনে ব্যাট করি, সে পজিশনে মুশফিক আছে, রিয়াদ আছে, সাকিব আছে, মুমিনুল আছে। ওরা তো জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে।'
'আমি আমার মতোই চেষ্টা করছি কাউকে পেছনে ফেলা যায় কি না। ওদেরকে পেছনে ফেলতে হলে হয়তো আরও অনেক বেশি রান করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি। আর প্রমাণের একটাই জায়গা, ঘরোয়া ক্রিকেটে। আমি এখানে সুযোগ পাচ্ছি, ভালো করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনেও করব। যদি নির্বাচকরা মনে করে এটা যথেষ্ট, আমাকে নিতে চায়, আমি প্রস্তুত আছি।'
‘এ’ দলের চ্যালেঞ্জ পেরিয়ে আসতেও আপত্তি নেই তুষারের। সেই সুযোগ যে সরাসরি জাতীয় দলেই হতে হবে তা কিন্তু নয়। বিসিএলের সবশেষ রাউন্ডে এক ম্যাচের দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ছিলেন মাঠে। সেটিই আশান্বিত করেছে তুষারকে। সামনেই বাংলাদেশ সফরে আসবে 