-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এই ম্যাচে হারলেই বাদ পড়তে হতো আসর থেকে, যক্সা এখন বরণ করে নিতে হয়েছে ভাইকিংসকে। ম্যাচের গুরুত্ব তাই বেশ ভালো করেই উপলব্ধি করছিলেন দলের খেলোয়াড়রা, জানালেন ঢাকার অধিনায়ক সাকিব।
তিনি বলেন, ‘এই জয় বেশ ভালো একটি দলীয় সাফল্য। সবাই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে ছিল। সবাই জানতো এটি কত বড় ম্যাচ।’
সোমবার সন্ধ্যায় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াইয়ে যে দল পরাজিত হবে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সেই দলের বিপক্ষেই খেলতে হবে সাকিবদেরকে। সেই ম্যাচও যে সহজ হবে না, জানেন সাকিব- ‘কোয়ালিফায়ার ওয়ানে যে দুটি দল খেলছে তাদের যাকেই আমাদের (কোয়ালিফায়ার টু) মোকাবেলা করতে হোক না কেন সেটি কঠিন হবে। আমরা জয়ের ছন্দ ধরে রেখেছি, এটা ইতিবাচক এক দিক।’
মিরপুরের গ্যালারি এদিনও ছিল ঢাকার সমর্থকে পূর্ণ। তাদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘ঢাকার মাঠে আমরা সবসময় ভালো করি। পুরো আসরজুড়ে দর্শকরা আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন। তাদের কিছু দেওয়া আমাদের প্রয়োজন ছিল।’
বল হাতে চার উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতানো সুনীল নারাইনও জানালেন, দলের সবার একান্ত প্রচেষ্টায়ই এসেছে এই জয়।
তিনি বলেন, ‘আমাদের টানা জয়ের দরকার ছিল, সেই মোমেনটাম পেয়েছি আমরা গত ম্যাচে। আমরা ভালো খেলছি। এভাবে খেলতে থাকলে আমাদের জয়ের মধ্যেই থাকা উচিত।’
আর তাই জয়ের কৃতিত্বও তিনি দিয়েছেন দলকেই। নারাইনের ভাষ্য, ‘আজকের জয় পুরোটাই দলীয় চেষ্টার অর্জন। আমরা শক্তির জায়গাগুলো কাজে লাগিয়েছি এবং সুন্দরভাবে ম্যাচটি শেষ করেছি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে।’