-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রিচার্ড হ্যালসল। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এই হ্যালসলই ছিলেন বাংলাদেশ দলের অঘোষিত প্রধান কোচ। যদিও 'টেকনিক্যাল ডিরেক্টর'-এর ভূমিকায় সবকিছু দেখভাল করেছেন খালেদ মাহমুদ সুজনই। তবুও হ্যালসলের প্রভাব অস্বীকার করার উপায় নেই। তবে আসন্ন নিদাহাস ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণার দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এই সফরে দলের সাথে থাকবেন না হ্যালসল। তাই সহকারী কোচের পদটাও থাকবে শূন্য। অন্যদিকে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর ধরেই নেওয়া হয়েছিল, সহকারী কোচ হিসেবে আপাতত থাকছেন না হ্যালসল।
তবে মঙ্গলবার অবাক করা তথ্য দিলেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার দাবি, উপস্থিত না থাকলেও এখনও সহকারী কোচের পদে আছেন হ্যালসলই।
তিনি বলেন, ‘হ্যালসল আর সহকারী কোচ নন, বিষয়টা এমন না। রিচার্ড হ্যালসল এখনও আমাদের সহকারী কোচ। আপনারা জানেন যে বা আপনারা জেনেছেন কি না আমি নিশ্চিত নই, আমরা অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত নিয়েছি।’
তবে ছুটিতে থাকা হ্যালসল যে দলের সাথে নেই, সেটিও পরিস্কার করেছেন বিসিবির সিইও। তাকে নিয়ে ভবিষ্যৎ সিরিজের পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি।
নিজামউদ্দিন চৌধুরীর ভাষ্য, 'হ্যালসল এই সফরে দলের সঙ্গে থাকছেন না। আপাতত তিনি ছুটিতে আছেন। 