-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তিন জাতির এই টুর্নামেন্ট আয়োজনের সূচনা থেকেই অনেক উম্মাদনা তৈরী হয়। তবে টুর্নামেন্টে ভারতের শীর্ষ সারির দল না পাঠানোতে সেটিতে কিছুটা ভাটা পড়ে। এর পাশাপাশি তিন দেশের এই টুর্নামেন্টের ফাইনালে ছিল না আয়োজক শ্রীলঙ্কা। এরপরেও এমন আয়ে দারুণ খুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিদাহাস ট্রফি থেকে ৬৫ কোটি রুপি আয়ের কথা ভেবেছিল শ্রীলঙ্কা। কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব বিক্রি থেকে এসেছে ১২৬ কোটি রুপি।
চলতি বছরের মার্চে শ্রীলঙ্কায় বসে 'নিদাহাস ট্রফি'। শুরুতে এ টুর্নামেন্ট থেকে ১৯ কোটি ৫০ লাখ রুপি লাভ করার কথা আশা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু প্রথম ম্যাচে ভারতকে শ্রীলঙ্কা হারানোর পর টুর্নামেন্টের উত্তেজনা বেড়ে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ভারত। কিন্তু ফেভারিট থেকেও বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার পরাজয়ে টুর্নামেন্ট জমে উঠে। অন্যদিকে চতুর্থ ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ও পঞ্চম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। যার ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়।
ফাইনালে যেতে শেষ ৪ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রানের। মাত্র ৩ বলে ১২ রান নিয়ে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। জমজমাট সেমিফাইনালে খেলার পাশাপাশি মাঠের কিছু ঘটনাও ছিল আলোচনায়। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল গড়িয়েছিল শেষ বলে। ভারতের দীনেশ কার্তিক সৌম্য সরকারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে বিস্ময়কর জয় এনে দেন।
সব মিলিয়ে ঘরের মাঠের টুর্নামেন্টে ফাইনালে খেলতে না পেরেও লক্ষ্যমাত্রার বহুগুণ আয় করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা শুক্রবার (২০ এপ্রিল) জানিয়েছেন, "শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবচেয়ে সফল ত্রিদেশীয় সিরিজ এটি। "