-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে এরপর বদলে গেছে শ্রীলঙ্কা। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নতুন করে অধিনায়কত্ব পেয়ে ইনজুরির কারণে আবার হারানো ম্যাথিউসের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেছেন দীনেশ চান্দিমাল। ম্যাচ শেষে চান্দিমালের কণ্ঠে থাকল ম্যাথিউসের প্রতি কৃতজ্ঞতা।
সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেন, 'অ্যাঞ্জেলো ম্যাথিউসই আমাদের এ পর্যন্ত এনে দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা।’
চান্দিমালের মতে, শনিবারের ম্যাচের উইকেটও ছিল ব্যাটিংয়ের জন্য কঠিন। তার ভাষ্য, ‘উইকেট ছিল কঠিন। আমি টস জিততে চেয়েছিলাম। উপুল ও ডিকওয়েলাকে কৃতিত্ব দিতেই হয়, তারা ৭০ রানের জুটি গড়েছে। ওটাই ছিল টার্নিং পয়েন্ট। ২০ ওভার পর বুঝতে পেরেছি, ২২০-২৩০ হলে জেতার মতো রান হবে। দলের স্কোর দেখে ব্যাটসম্যানদের বলেছি- তোমরা খুব ভালো খেলেছ। উইকেট খুব কঠিন ছিলো দেখে খুব করে চাইছিলাম টসটা যেন জিততে পারি। উপুল থারাঙ্গা ও ডিকওয়েলাকে কৃতিত্ব দিতে হবে। তৃতীয় উইকেটে ওদের ৭১ রানের জুটিটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’
২২২ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর দ্রুত উইকেট তুলে নেওয়ার দিকেই মনোযোগ ছিল লঙ্কানদের, যাতে সফলও হয়েছে দলটি। সাংবাদিকদের উদ্দেশ্যে চান্দিমাল আরও বলেন, 'আমাদের একটি অথবা দুইটি উইকেটের দরকার ছিল। আমি ছেলেদের বলেছিলাম। আকিলা ধনঞ্জয়া আমাদের সেই উইকেট দিয়েছিল। উপুল-নিরোশান এবং আমি ও উপুল ভালো পার্টনারশিপ গড়েছিলাম। মাদুশানকা অসাধারণ বল করেছে। আমাদের ধারণা ছিল সে ভালো করবে। তাই তাকে সুযোগ দেয়া হয়েছে। সে তার সুযোগ কাজে লাগিয়েছে। তাকে নিয়ে আমরা খুশি। সে ভালো করেছে। এই স্মৃতি তার সারাজীবন মনে থাকবে।'