-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাংবাদিকদের চান্দিমাল বলেন, ‘পুরোটাই কঠোর পরিশ্রমের ফসল। ভালো পরিকল্পনা ছিলো, খেলোয়াড়রা সেটা কাজে লাগিয়েছে। প্রথম দুই ম্যাচের হার আমাদের জন্য কঠিন ছিলো। সে অবস্থা থেকে ফিরে আসাও কঠিন ছিলো। শেষ জয়টা আমাদেরই এসেছে।'
ফাইনালের আগের ম্যাচে দশ উইকেটের জয় ফাইনাল নিশ্চিত, এরপর ফাইনালে ৭৯ রানের জয়। তবে টানা দুটি রাজসিক জয়ের পরও বাংলাদেশকে খাটো করে দেখছেন না চান্দিমাল। তিনি বলেন, 'আমরা জানি যে গত দুই বছর ধরে ঘরের মাটিতে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলছে। সুতরাং, আমরা কখনোই বাংলাদেশকে খাটো চোখে দেখি না।’
যে দলটি কদিন আগেও জয়ের জন্য হন্য হয়ে ঘুরছিল, সেই দলটি নতুন কোচের প্রথম মিশনেই চ্যাম্পিয়ন। হাথুরুসিংহে এখন চান্দিমালদের কাছে নায়কের মতোই! তার প্রসঙ্গে চান্দিমাল বলেন, ‘আমরা সবাই জানি তিনি (হাথুরুসিংহ) খুবই ভালো একজন কোচ। সে আমাদের অনেক সাহস যুগিয়েছে। আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটা ছিলো আসল ব্যাপার।'
চান্দিমালের মতে, ভালো ফলাফল আনার ক্ষেত্রে কোচের উপর বিশ্বাস রাখাটা জরুরী। আর সেই বিশ্বাসই হয়ত ধ্বজভঙ্গ শ্রীলঙ্কাকে এনে দিয়েছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা, তাও কিনা বাংলাদেশের বিপক্ষে, যে দলের কোচিং ছেড়ে হাথুরুসিংহে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কায়! চান্দিমাল বলেন, 'যদি কেউ তার কোচকে বিশ্বাস করতে পারে তাহলে ভালো ফল আসবেই। এ জয় আমাদের কোচ, খেলোয়াড়, ম্যানেজম্যান্ট, নির্বাচক ও নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস- সবার কঠোর পরিশ্রম ও অবদানের ফসল।’