-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার (১৫ নভেম্বর) করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় পুঁজি পায় লাহোর। পাঁচটি চারের সাহায্যে ২০ বলে ৩০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তামিম। জুনায়েদ খানের বলে তাকে তালুবন্দী করেন খুশদিল শাহ। তবে তার ঝড়ো ব্যাটিং দলকে এনে দেয় ভালো শুরু। আগের ম্যাচের নায়ক মোহাম্মদ হাফিজ এদিন ব্যর্থ ছিলেন, ২১ বলে করেন মাত্র ১৯ রান।
তবে ফখর জামানের ৩৬ বলে ৪৬, সামিত পেটেলের ১৬ বলে ২৬ ও শেষদিকে ডেভিড উইজের ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে বড় পুঁজি দাঁড় করায় লাহোর। উইজ ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান। মুলতানের পক্ষে ৪ ওভার বল করে ১৮ রানের খরচায় জোড়া উইকেট শিকার করেন শহীদ আফ্রিদি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুলতানকে ভালো শুরু এনে দেন ওপেনার অ্যাডাম লিথ। জিশান আশরাফ ১২ রান করে ফেরার পর তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক শান মাসুদ। দলীয় ৮০ রানে ২৯ বলে ৫০ রান করা লিথ বিদায় নিলে খেই হারায় মুলতান। মাসুদের ২৭ রানের পর রাইলি রুশোর ১৮ রানই ছিল বলার মত স্কোর। শেষদিকে খুশদিল শাহ একাই ম্যাচে ফেরার চেষ্টা করেন। ১৯ বলে ৩০ রান করে তিনি বিদায় নিলে নিশ্চিত হয় দলের হার। হারিস রৌফ ও উইজের বোলিং তোপে শেষপর্যন্ত ১৯.১ ওভারে ১৫৭ রানে অলআউট হয় দল।
রৌফ ও উইজ দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান দিলবার হুসেইন ও শাহীন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর
টস : মুলতান সুলতানস
লাহোর কালান্দার্স : ১৮২/৬ (২০ ওভার)
উইজ ৪৮*, ফখর ৪৬, তামিম ৩০
আফ্রিদি ১৮/২, ইলিয়াস ১৭/১
মুলতান সুলতানস : ১৫৭/১০ (১৯.১ ওভার)
লিথ ৫০, মাসুদ ২৭, রুশো ১৮
উইজ ২৭/৩, রৌফ ৩০/৩, দিলবার ২৯/২
ফল : লাহোর কালান্দার্স ২৫ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 