-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শূন্য রানে আউট হওয়ার হ্যাটট্রিকের ভয় মাথায় নিয়ে অবশেষে রাব্বি ‘ভয়কে করেছেন জয়’। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের এই টপ অর্ডার ব্যাটসম্যান।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নামে রাব্বির দল ব্রাদার্স। দলীয় ১০ রানেই ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে হারালে ভর করে বসে চাপ। সেই চাপ শক্ত হাতে সামাল দেন ওয়ান ডাউনে নামা রাব্বি, যিনি আরেক ওপেনার মিজানুর রহমানের যোগ্য সঙ্গী হয়ে উঠতে পেরেছিলেন।
১০৯ বলে ১০০ রান করে মিজানুর বিদায় নেন যখন, দলীয় সংগ্রহ ২০৩। ১৯৩ রানের অসাধারণ এক জুটি গড়ার পর দল পায় পাহাড় সমান রান সংগ্রহ গড়ার ভিত। আর তাতে সবচেয়ে বড় অবদান ফজলে রাব্বির।
মিজানুর বিদায় নিলেও ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে পরম যত্নে নিজের এবং দলের ইনিংস এগিয়ে নিয়ে যান রাব্বি। ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩০ রান জড়ো করা ব্রাদার্স যখন থেমেছে, রাব্বি তখন ১৪৯ রানে অপরাজিত। ১ রানের জন্য দেড়শ রানের মাইলফলক ছুঁতে না পারার আক্ষেপ থাকলেও ১৪৭ বলের মোকাবেলায় ১৩টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংস যেন কুর্নিশ জানাচ্ছিলো বাঁহাতি এই ব্যাটসম্যানকে!
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 