-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাট করছেন ফজলে রাব্বি। ফাইল ছবি[/caption]
সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে ব্যাট করেছেন টপ অর্ডার ও মিডল অর্ডার উভয় জায়গার ব্যাটসম্যান হিসেবে। ইনজুরির কারণে সাকিব ছিটকে গেছেন মাঠের বাইরে। আর তার ঘাটতি যথাসম্ভব পূরণ করতে দলে ডাকা হয়েছে ফজলে রাব্বিকে। এই অলরাউন্ডার দলে ডাক পাওয়ার পর থেকে প্রশ্ন উঠছে- কোন পজিশনে ব্যাট করবেন তিনি?
এই প্রশ্নের উত্তর মিলেছে নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। ঠিক কয় নম্বর ব্যাটসম্যান হিসেবে ফজলে রাব্বি ব্যাট করবেন সেটি পরিষ্কার করে না বললেও এটুকু বলেছেন- মিডল অর্ডারে দলের হাল ধরার দায়িত্বই থাকবে তার কাঁধে।
ঘরোয়া ক্রিকেটে রাব্বি ব্যাট করেছেন প্রায় সব পজিশনেই। তবে জাতীয় দলে তিনি খেলবেন প্রথম শ্রেণির ক্রিকেটে তার বর্তমান পজিশন অর্থাৎ মিডল অর্ডারেই। শনিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাশার বলেন, ‘ও শুরু করেছিল একজন ওপেনার হিসেবে। সেখান থেকে ৩ নম্বরে ব্যাট করেছে। এখন সে মিডেল অর্ডারে, পাঁচ-ছয়ে ব্যাট করছে।’
সেক্ষেত্রে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে তাকে। বাশারের ভাষ্য, ‘”এ” দলের হয়ে সফরগুলোতে পাঁচ ছয়ে ব্যাট করেছে সে, কিন্তু তিন নম্বরে সে ব্যাট করতে পারে। ওর জন্য তিন থেকে পাঁচ ছয়ের মধ্যে ব্যাট করা আদর্শ হবে, মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলবে।’
ফজলে রাব্বির ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে বাশার আরও জানান, ‘আমি তাকে অনেক আগে থেকেই দেখেছি। ওর ব্যাটিংটা এখন অনেক বদলে গেছে। আগে খুব রোমাঞ্চকর ব্যাটিং করত, আগ্রাসী ব্যাটিং করত। কিন্তু এখন আমি দেখছি সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে থাকে। প্রান্ত বদল করে খেলে। একই সাথে যখন দরকার তখন বড় শট খেলার সামর্থ্য রাখে।’