-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লক্ষ্য তেমন বড় ছিল না। নিয়ন্ত্রিত বোলিং করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ১৪৪ রানে আটকে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাড়া করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেওয়ার ইঙ্গিত দেন দুই ওপেনার শাহাদাত হোসেন এবং সৌম্য সরকার। তৃতীয় ওভারে তাদের ২২ রানের জুটি ভাঙেন শামীম হোসেন। অফ স্টাম্পের বাইরের বল লং অফের ওপর গিয়ে হাঁকাতে গিয়ে ফরহাদ রেজার হাতে ক্যাচ দেন শাহাদাত। ১০ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি।
পরেরো ভারেই সাজঘরে ফিরেন সৌম্য। ডাউন দ্য উইকেটে এসে কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে রেজাউর রহমানের হাতে ক্যাচ দেন সৌম্য। তিনি করেন ১০ বলে ৯ রান। এক বল পরেই বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন, খুলতে পারেননি রানের খাতা।
বিনা উইকেটে ২২ রান থেকে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ। 