-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজের সত্যায়িত পাতায় এবি ডি ভিলিয়ার্স লিখেন, "শুভকামনা ও বোঝার জন্য ধন্যবাদ প্রত্যেককে। বিশেষ করে বর্তমান ও অতীতের খেলোয়াড়দের, আমার সতীর্থ এবং প্রতিপক্ষদের। শেষ কয়েকদিন আমার জন্য কঠিন এবং আবেগপূর্ণ ছিল। ভালোবাসা এবং সমর্থনে আমি অভিভূত।"
বুধবার (২৩ মে) হুট করেই অবসরের সিদ্ধান্ত জানান তিনি। ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যান জানান সব ভেবেচিন্তেই অবসরের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টি টেস্ট, ২২৮ টি ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন এবি ডি ভিলিয়ার্স।
তার অবসরের সিদ্ধান্ত অবাক করে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। বিশ্বকাপের এক বছর আগে যে এমন ঘোষণা আসবে তা যেন ভাবতেই পারেনি কেউ। অবসরের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে গিয়েছে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে। অসংখ্য ভক্ত আবেদন জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার।
এমনকি অবাক হয়েছেন ক্রিকেটের কিংবদন্তীরাও। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছেন শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি, মাহেলা জয়াবর্ধনে সহ আরো অনেকে।





