-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে রূপগঞ্জের হাতে ব্যাট তুলে দেন খেলাঘরের অধিনায়ক নাজিমউদ্দিন। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। একসময় দেড়শো রান করতে পারা নিয়ে সন্দেহ দেখা দেয়। ৮৬ রানে হারিয়ে বসে ছয় উইকেট। অসাধারণ বোলিং করেন মোহাম্মদ সাদ্দাম ও তানভীর ইসলাম।
এরপর মোশাররফ হোসেনের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন মিলন। মোশাররফ হোসেন রুবেল ২৬ রানে আউট হয়ে গেলে আসিফ হাসানের সঙ্গে ৫০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন মিলন। আর শেষে মোহাম্মদ শহীদের সঙ্গে ৪০ রানের আরেকটি জুটিতে দলের সংগ্রহ নিয়ে যান দুইশ রানের উপরে।
আট নম্বরে ব্যাট করতে নেমে ৬৬ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৩ রানের চমৎকার ইনিংস খেলেন নাজমুল। তানভির ইসলাম তিন উইকেট ও মোহাম্মদ সাদ্দাম নেন চার উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিং এর সামনেই মূলত ম্যাচ হারে খেলাঘর। ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ রান আগে শেষ হয় তাদের ইনিংস। একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন ওপেনার মাহিদুল। ৪৭ বলে ৪৫ রান করা নাজিমউদ্দিনকে সাজঘরের দিকে ফিরিয়ে খেলাঘরের প্রতিরোধ ভাঙেন ব্যাট হাতে অবদান রাখা মোশাররফ হোসেন রুবেল। আর ৮ রানের মধ্যে মাহিদুল, অমিত মজুমদার ও তানভীরের বিদায়ে ম্যাচ আবার রূপগঞ্জের দিকে ঘুরে যায়। ওপেনার মাহিদুল ১০৫ বলে ৫ চার ও দুই ছক্কায় ফেরেন ৭৭ রান করে।
আক্রমণাত্মক ঝড়ো ব্যাটিংয়ে খেলাঘরের জন্য শেষের দিকে আশা বাঁচিয়ে রাখেন মাসুম খান। তবে ২১ বলে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দলকে দারুণ জয় এনে দেন বাঁহাতি স্পিনার আসিফ। রূপগঞ্জের হয়ে আসিফ, পারভেজ রসুল, মোশাররফ, সৈয়দ রাসেল নেন দুটি করে উইকেট। চমৎকার ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাজমুল।
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২১৬/৮( ৫০ ওভার )
মজিদ ১৫, নাইম ১৪, নাঈম ৩৩, মুশফিক ১১, অভিষেক ৪, রসুল ৪, মোশাররফ ২৬, নাজমুল ৬৩*, আসিফ ২০, শহীদ ১৪*;
তানভীর ৩/৪৪, রবি ০/২০, সাদ্দাম ৪/৩৯, মেনেরিয়া ১/৩৫, হালিম ০/১৩, মাসুম ০/৩৭, নিরঞ্জন ০/২৭)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ২০৪ ( ৪৮.৫ ওভার )
রবি ৭, মাহিদুল ৭৭, অমিত ১৭, রাফসান ১০, মেনারিয়া ২, নাজিম ৪৫, মাসুম ২৭, তানভীর ০, সাদ্দাম ৩, হালিম ৫, নিরঞ্জন ২*;
শহীদ ১/৩২, আসিফ ২/৩৬, রসুল ২/৩৯, মোশাররফ ২/৪১, রাসেল ২/৪৩, নাঈম ১/১২
ফলাফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন মিলন





