-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাট নিলামে তুলে সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সাহায্যের ব্যবস্থা করছেন তা সবার জানা। কিন্তু এই বাঁহাতি অলরাউন্ডার যে প্রতিদিনই কারো না কারো পাশে দাঁড়াচ্ছেন তা প্রচার করতে দিচ্ছেন না। সাবেক পেসার নাজমুলের সাথে কথা বলার সময় এই বিষয়ে অবগত হয় বিডিক্রিকটাইম।
নাজমুল জানান, তিনি একাই তার এলাকার অসহায় মানুষকে সাহায্য দিয়ে আসছিলেন। কিন্তু এলাকায় দুস্থ মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় এ ব্যাপারে সাকিবের সাহায্য কামনা করেন তিনি। নাজমুল সাকিবকে এই ব্যাপারে জানানোর সাথে সাথেই সাকিব সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই অর্থায়নে চাল, ডাল, লবণ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে হবিগঞ্জের ৪০০ পরিবারকে।
নাজমুল বিডিক্রিকটাইমকে বলেন, 'আমি নিজের অর্থায়ন থেকেই আমার এলাকায় সাহায্য দিচ্ছিলাম। তারপরে আমি সাকিবকে বললাম যে এখানে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে। সাকিব বলে, ভাই কোনো চিন্তা নেই; আমি এখনই পাঠাচ্ছি। প্রায় ৪০০ পরিবারকে আমরা খাবার দিয়ে সাহায্য করেছি। সাকিব বলেছে পরবর্তীতে আরও বেশি দেওয়ার চেষ্টা করবে।'
[caption id="attachment_125332" align="alignnone" width="2560"]
সাকিব আল হাসানের অর্থায়নে অসহায়দের হাতে সাহায্য তুলে দিচ্ছেন সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। ছবি: বিডিক্রিকটাইম। [/caption]
সাকিব যে প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেই তথ্যও নিশ্চিত করেন নাজমুল। তিনি আরও জানান, সাকিব বলেছেন তিনি এসবের এতো প্রচার-প্রচারণা চান না।
নাজমুলের ভাষায়, 'সাকিব প্রতিদিনই কারো না কারো পাশে এসে দাঁড়াচ্ছে। ও বললো, ভাই এসব করলে কী মানুষের সামনে এসে বলা লাগবে? ওর কথা শুনে আমি নিজেও অবাক হয়ে গেছি। সাকিব অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি ওকে বললাম, তোমাকে তো অনেক দিন ধরে কাছে থেকে দেখছি; তুমি মাঠের থেকে মাঠের বাইরে আরও শক্তিশালী।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 