-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে ভারত ক্রিকেট দল। ফাইনাল ম্যাচ খেলতে বর্তমানে মুম্বাইতে পরিবারসহ কোয়ারেন্টিনে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। আগামীকাল কিংবা দুই-একদিনের মধ্যেই ফাইনাল ম্যাচ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ভারতের।
তবে ইংল্যান্ড সফরে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবে না ভারত দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শেষে হলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। লম্বা এই সফরে ভারত দলের ক্রিকেটাররা নিজেদের পরিবার নিয়ে যুক্তরাজ্যে যেতে পারবেন কি না সেটি নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা দূর করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই জানায় ক্রিকেটারদের পরিবার নিয়ে ইংল্যান্ড যেতে যুক্তরাজ্য সরকার থেকে সবুজ সংকেত পেয়েছে তাঁরা। ফলে কোহলিদের তাঁদের পরিবার নিয়ে যেতে আর কোন বাঁধা রইলো না। তবে সেখানকার সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী ইংল্যান্ড পৌঁছে সাউদাম্পটনে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকবে ভারত ক্রিকেট দল।
তবে সাতদিন কঠোর কোয়ারেন্টিনে থাকার পর অনুশীলনের অনুমতি মিলতে পারে কোহলিদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগামী ৩ জুন বিশেষ বিমানে যুক্তরাজ্যে যাবে ভারত ক্রিকেট দল।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ৪ আগস্ট নটিংহামে। ১০ সেপ্টেম্বর ম্যানচেস্টারে শেষ টেস্টটি খেলতে মাঠে নামবে দুই দল।