-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
রমিজ রাজা। ফাইল ছবি[/caption]
বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আসরটির নাম পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)। টুর্নামেন্টের প্রথম আসরটি শুরু হবে চলতি বছরের পহেলা অক্টোবর, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ১৫দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলবে ছয়টি দল ও ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৯টি।
এই টুর্নামেন্টের জন্য স্পন্সর ও মালিকানা ক্রয়ের বিজ্ঞাপন দিয়েও বেশ সাড়া পেয়েছে পিসিবি। অন্তত ২৪টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে স্পন্সরশিপের জন্য। এছাড়া মালিকানা নেওয়ার জন্যও বর্তমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনটি দল আগ্রহ প্রকাশ করেছে। তাই পিসিবি আশা করছে, এই টুর্নামেন্টে ব্যাণিজ্যিকভাবেও তারা ভালো সফলতা পাবে।
শুক্রবার এক বার্তায় রমিজ রাজা বলে, "পাকিস্তান জুনিয়র লিগের প্রস্তাব দিয়ে যে পরিমাণ সাড়া পেয়েছি তা আমাকে খুশি, সাহসী ও মোটিভেট করেছে। এই সাড়া আমার বিশ্বাস ও আত্মবিশ্বাসকে মজবুত করেছে যে আমাদের ক্রিকেটের জন্য বড় প্রবৃত্তি আছে এবং ব্যাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও পিসিবির সাথে জুটি বাঁধতে মুখিয়ে আছে। ফলে আমরা আর্থিক ও ব্যাণিজ্যিকভাবে আরও শক্তিশালী হতে পারব এবং ক্রিকেটারদের সাথেও সেই বিনিয়োগ শেয়ার করা হবে।"
রমিজের মতে, পিএসএলের সফলতায় প্রতিষ্ঠানগুলোকে আবারও পিসিবির আরেকটি টুর্নামেন্টে তাদের স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলেছে। এই সফলতায় দারুণ খুশি পিসিবির চেয়ারম্যান রমিজ।
উল্লেখ্য, প্রতিটি দলের কোচ হিসেবে থাকবেন খ্যাতনামা কোচ, মেন্টর, ক্রিকেটাররা। দেখা যাবে ভিভ রিচার্ডসের মত কিংবদন্তিদের, যাদের ছায়ায় কিশোর ক্রিকেটাররা নিজেদের শাণিত করার সুযোগ পাবে। ৫ দলের এই টুর্নামেন্টের জন্য ১৫ দিন সময় বেঁধে রেখেছে পিসিবি। জুনিয়র পিএসএল বা পিজেএল থেকে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তুলে আনার পরিকল্পনা পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 