-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
শুধু এ তিন সিনিয়র ক্রিকেটারই নয়, পাইবাসের ব্যাপারে আগ্রহী নন কোচিং স্টাফরাও। শনিবার কোচিং স্টাফ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের সাথে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও স্পিন কোচ সুনীল যোশীও পাইবাসের ব্যাপারে আগ্রহ দেখাননি। সভায় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালকরা।
ইতোমধ্যেই বিসিবিকে সাক্ষাৎকার দিয়েছেন রিচার্ড পাইবাস। কিন্তু তিন সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফ রিচার্ড পাইবাসকে চান না দেখে তার কোচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে।
বৈঠকে নতুন কোচ, আসন্ন পরিকল্পনা ও ক্যাম্প নিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা করেন বিসিবি সভাপতি।
রিচার্ড পাইবাস ছাড়া বিসিবির সংক্ষিপ্ত তালিকায় আছেন জিওফ মার্শ ও ফিল সিমন্স। রোববার সাক্ষাৎকার দিতে বিসিবির মুখোমুখি হয়েছেন ফিল সিমন্স। তিন সিনিয়র ক্রিকেটার আগ্রহ না দেখানোয় ফিল সিমন্সের কোচ হওয়ার সম্ভাবনাই বেশি।
নভেম্বরে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পরেই নতুন কোচের সন্ধানে নামে বাংলাদেশ। বিসিবির সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রিচার্ড পাইবাস। সাক্ষাৎকার দিতে এসে বিপিএলের ম্যাচও দেখে যান রিচার্ড পাইবাস।
জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কে কোচ হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। কোচ চূড়ান্ত না হলে নিয়োগ দেওয়া হতে পারে অন্তর্বর্তীকালীন কোচ। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার দিক থেকে এগিয়ে আছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের সম্ভাব্য ব্যাটিং কোচ নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে সভায়।
২০১২ সালের মে মাসে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পাইবাস। সাড়ে চার মাস প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।