-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৬ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৩২৬ রানে। টিম পেইন ও প্যাট কামিন্স যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল- বড় সংগ্রহই পাবে অস্ট্রেলিয়া। তবে এই দুজনের বিদায়ের পর সংগ্রহ প্রত্যাশা অনুযায়ী বড় হয়নি। ৩৮ রান করে অধিনায়ক পেইন ও ১৯ রান করে কামিন্স সাজঘরে ফেরেন। টেল এন্ডারদের আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ১০৯তম ওভারে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
ভারতের পক্ষে ইনিংসে একাই চারটি উইকেট শিকার করেন ইশান্ত শর্মা। এছাড়া জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব ও হামুনা বিহারী দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলকে হারায় ভারত। দলীয় ৬ ও ৮ রানে তাদের সাজঘরে ফিরিয়ে ভারতের ব্যাটিং লাইনআপকে ভড়কে দেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। তবে বিপদ ঘটতে দেননি চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি।
তৃতীয় উইকেটে দুজনে গড়ে তোলেন ৭৬ রানের পার্টনারশিপ। ২৪ রান করে স্টার্কের বলে পূজারা বিদায় নিলে ক্রিজে আসেন আজিঙ্কা রাহানে, তাতে দলের রানের গতি বৃদ্ধির পাশাপাশি শক্তি বাড়ে কোহলিরও। শেষপর্যন্ত তারা দুজন কোনো বিঘ্ন ছাড়াই দিন পার করেন। ৯০ রানের পার্টনারশিপ নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন ৮২ রানে অপরাজিত কোহলি ও ৫২ রানে অপরাজিত রাহানে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
টস: অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৬/১০(১০৮.৩ ওভার)
হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০
ইশান্ত ৪১/৪, বুমরাহ ৫৩/২, বিহারী ৫৩/২
ভারত প্রথম ইনিংস: ১৭২/৩ (৬৯ ওভার)
কোহলি ৮২*, রাহানে ৫১*, পূজারা ২৪
স্টার্ক ৪২/২, হ্যাজেলউড ৫০/১
ভারত ১৫৪ রানে পিছিয়ে।





