-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএল অভিষেকের পর এবারের আসরে মোট চার ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বল হাতে নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে না পারলেও আগের তিন ম্যাচে বাঁহাতি এ পেসার ছিলেন অতুলনীয়।
এবারের আসরে ২২ বছর বয়সী এ পেসার মোট চার ম্যাচে অংশ নিয়ে ১৪ ওভার বল করে ৯৩ রান দেওয়ার বিপরীতে পেয়েছেন ৪টি উইকেট। ফিল্ডারদের সহায়তা ঠিকভাবে পেলে উইকেটসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা থাকলেও আপাতত এ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।
অন্যদিকে, আগের দুই আসরে ব্যাট হাতে উজ্জ্বল থাকা তামিম ইকবাল এবারও ধরে রেখেছেন তার ফর্ম। দলের বিপদের সময় দায়িত্বশীল ইনিংস খেলে ৪ ম্যাচ থেকে এ ব্যাটসম্যান করেছেন মোট ৯৭ রান। এবারের আসরে কোনো অর্ধশতকের দেখা পাননি তিনি। তার সর্বোচ্চ সংগ্রহ ৩৯ রান। একই দলে থাকা সাব্বির রহমান, সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএল অভিষেকে ব্যাট হাতে ছিলেন মলীন। ১০ বল খেলে ১১ রান করলেও, ফিল্ডিংয়ে অসাধারণ তিনটি ক্যাচ নিয়ে দলের জয়ে ভূমিকা পালন করেন তিনি।
বাংলাদেশের হয়ে জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য আজকের ম্যাচটিই হতে যাচ্ছে এ তিন বাংলাদেশি ক্রিকেটারের জন্য এবারের আসরে শেষ ম্যাচ।
চার ম্যাচ থেকে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান পেশোয়ারের। পক্ষান্তরে চার ম্যাচের সবকয়টি ম্যাচ হেরে সবার তলানিতে রয়েছে লাহোর। এ ম্যাচে জয় তাই অত্যাবশকীয় দলটির জন্য। অন্যদিকে, ড্যারেন স্যামিদের চাওয়া থাকবে দুই পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করার।