-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়; ছবিঃ গেটি ইমেজ [/caption]
ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান। এরপর নাবিলকে নিয়ে ২৯ রান যোগ করেন আরেক ওপেনার সাজিদ। দলীয় ৩০ রানের মাথায় ২১ রানে বিদায় নেন সাজিদ। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক তৌহিদ হৃদয়ও। ৮ বলে ১০ রানে আউট হয়েছেন তিনি। ৪২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ এরপর শামিম আর নাবিলের জুটিতে ম্যাচে ফিরে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুইজন ৫৬ রানের জুটি গড়েছেন। জয়ের জন্য ১৫০ বলে টাইগারদের প্রয়োজন ৯০ রান।
[caption id="attachment_58062" align="aligncenter" width="747"]
ছবিঃ এসিসি[/caption]
এর পূর্বে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্রুপ ‘বি’ এর চতুর্থ ম্যাচে সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়। ওপেনিং জুটিতে ৩০ রান তোলর পাকিস্তান। এরপর ১১ রান করা মোহাম্মদ মহসিনকে ফিরিয়ে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন অভিষেক দাস। শুরুর এই ধাক্কা কাটাতে চেষ্টা করেন আরেক ওপেনার সাইম আয়ুব ও পাকিস্তান অধিনায়ক রোহাইল নাজির। তবে তিন বলের মধ্যে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফেরান রিশাদ হোসেন। ২৩ রানে ফেরেন অধিনায়ক নাজির ও শূন্য রানে সাজঘরে ফেরেন সাদ খান।
তবে ওপেনার সাইম আয়ুব লড়াই চালিয়ে যাচ্ছিলেন। চতুর্থ উইকেটে ওয়াকার আহমেদকে নিয়ে গুরুত্বপূর্ণ ৪৭ রানের জুটি গড়ে তোলেন। ৪৯ রান করা আয়ুবের রান আউটের মাধ্যমে এই জুটি ভাঙ্গে। এরপর ওয়াকার আহমেদ একাই চেষ্টা করে যান, কিন্তু অন্য প্রান্তে কেউ ভালো সঙ্গী হতে পারেন নি। যার ফলে ৪৫.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
পাকিস্তান দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওয়াকার আহমেদ। ৫৮ বলে ১০ চার আর একটি ছক্কা হাঁকান এই পাকিস্তানি ক্রিকেটার। এদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৮৭/১০ (৪৫.২ ওভার)
ওয়াকার আহমেদ ৬৭ , সাইম আয়ুব ৪৯
রিশাদ মাহমুদ ৩/৫৩, 