-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফজলে রাব্বি ও সোহাগের শতকে বরিশাল বিভাগও হাঁটছে বড় ইনিংসের পথে।[/caption]
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ফজলে রাব্বি নিজের রান সংখ্যা বাড়িয়ে নিয়ে গেছেন ১৩০ এ, সেই সাথে এখনও রয়েছে অপরাজিত। তার দৃঢ়চেতা ব্যাটিংয়েই বরিশাল পেয়েছে বড় সংগ্রহের ভিত। নিশ্চিত ড্রয়ের পথে থাকা ম্যাচের তৃতীয় দিন মাঠ ছাড়ার সময় ফজলে রাব্বি অপরাজিত ছিলেন ১৩০ রানে, যা করতে তিনি মোকাবেলা করেছেন ৩২৪ বল।
ফজলে রাব্বির পাশাপাশি শতকের দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজীও। রংপুরের ইনিংসে বল হাতে তুলে নিয়েছিলেন তিন উইকেট, এবার তিনি জ্বলে উঠেছেন ব্যাট হাতেও। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নেমে ১৫৪ বলের মোকাবেলায় করেছেন ১২৮ রান, ফজলে রাব্বিকে দিয়েছেন যোগ্য সঙ্গ। দিনের শেষভাগে বিদায় নেওয়ার ইনিংসটিকে আর বড় করতে পারেননি গাজী।
এছাড়া ওপেনার রাফসান মাহমুদ আগের দিনের সাথে আর ৬ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত ৫৯ রানের মাথায়। ব্যাট হাতে ভালো করতে পারেননি মোহাম্মদ আল আমিন ও সালমান হোসেন ইমনও। দিনশেষে ফজলে রাব্বির সাথে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ১২ রান করা নুরুজ্জামান।
রংপুর বিভাগের পক্ষে মাহমুদুল হাসান লিমন দুটি এবং শুভাশীষ রায়, সাজেদুল ইসলাম ও আরিফুল হক একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
রংপুর বিভাগ প্রথম ইনিংস- ৫০২; আরিফুল ২৩১, নাঈম ৯২; মনির ১২৮/৩, গাজী ১৪২/৩
বরিশাল বিভাগ প্রথম ইনিংস- ৩৮৪/৫; ফজলে রাব্বি ১৩০*, গাজি ১২৮, রাফসান ৫৯, মাহমুদুল ৬৪/২, শুভাশীষ ৪০/১
বরিশাল বিভাগ ১১৮ রানে পিছিয়ে।