-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটসের হয়ে খেলবেন বিজয়।[/caption]
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে শনিবার দুপুরে ঢাকা ছেড়েছেন জাতীয় দলে ব্র্যাত্য হয়ে পড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটসের হয়ে খেলবেন তিনি।
এবারই প্রথম পাকিস্তানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই ফাইনাল উপলক্ষে লাহোরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ছাড়াও শহরে সেনাবাহিনী টহল দিচ্ছে। ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও এনামুল হক বিজয়সহ ১৬ জন ক্রিকেটার ফাইনাল খেলতে লাহোর গিয়েছেন।
দেশ ছাড়ার আগে এনামুল হক বিজয় নিরাপত্তা নিয়ে বলেন, ‘নিরাপত্তার বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি কোনো সমস্যা হবে না সেখানে।’
ফাইনালে ভালো কিছু করার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী বিজয়। তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন। সেখানে ভালো কিছু করতেই যাচ্ছি। ভালো করতে পারলে আমার জন্যই দারুণ হবে। লক্ষ্য আমার তেমনই।’





