-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফাওয়াদ আলম[/caption]
জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ২১২ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় দিনটি সম্পূর্ণ বৃষ্টি গ্রাস করে নেয়। তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৫৪ ওভার। ফাহিম আশরাফকে শিকার করে তৃতীয় দিনের প্রথম সাফল্য পান জাইডেন সিলস। ৩১ রান করে মোহাম্মদ রিজওয়ান ফেরেন জেসন হোল্ডারের এলবিডব্লিউ হয়ে। পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন নোমান আলি। ২৩১ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।
প্রথম দিন পায়ে ব্যথা নিয়ে ৭৬ রানে মাঠ ছেড়েছিলেন ফাওয়াদ। তৃতীয় দিনে দলকে একাই টেনে নিয়ে যান ব্যাটসম্যান। তার সেঞ্চুরির সুবাদে পাকিস্তান তিনশ রান পার করে। ৩০২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফাওয়াদ অপরাজিত থাকেন ১২৪ রানে। তার ২১৩ বলের ইনিংসটি ১৭টি চার দিয়ে সাজানো। ১৩তম টেস্টে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিলস ও কেমার রোচ ৩টি করে এবং হোল্ডার ২টি উইকেট নিয়েছেন।
ব্যাটিং করতে নেমেই পাকিস্তানি পেস বোলারদের তোপের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইরন পাওয়েলকে এলবিডব্লিউ করার পরে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করেছেন শাহীন আফ্রিদি। থিতু হওয়ার আগেই রস্টন চেজকে বোল্ড করেন ফাহিম। এনক্রুমাহ বনার ও আলজারি জোসেফ দিন শেষে অপরাজিত আছেন।
৩৪ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় দিন শেষে সংগ্রহ ৩ উইকেট ৩৯ রান। পাকিস্তানের পক্ষে শাহীন ২টি ও ফাহিম একটি উইকেট নিয়েছেন। সফরকারী পাকিস্তান এগিয়ে আছে ২৬৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ৩০২/৯ (ইনিংস ঘোষণা- ১ম ইনিংস)
ফাওয়াদ ১২৪*, বাবর ৭৫;
সিলস ৩/৩১, রোচ ৩/৬৮, হোল্ডার ২/৪৬।
ওয়েস্ট ইন্ডিজ ৩৯/৩ (১৮ ওভার)
বনার ১৮*, পাওয়েল ৫, ব্রাথওয়েট ৪;
শাহীন ২/১৩, ফাহিম ১/০।
পাকিস্তান ২৬৩ রানে এগিয়ে।