-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
প্রশ্ন উঠছে নানাজনের বিরুদ্ধে। কেন ফিজিও বুঝতে পারেনি পরিস্থিতির ভয়াবহতা বাড়তে থাকার কথা। কেনইবা এই অবস্থায়ও তাকে এশিয়া কাপে যাওয়ার জন্য অনুরোধ করলেন নাজমুল হাসান পাপন। তবে ঘুরেফিরে যার দিকে অভিযোগের তীরটা শক্ত অবস্থান নিয়েছে সে দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।
এ নিয়ে খুব শীঘ্রই জবাবদিহি’র মুখোমুখি করা হবে তাকে। আঙুল দেখামাত্র একজন চিকিৎসক বুঝলেন সাকিবের পুঁজ বের করা কতটা জরুরি। অথচ দলের ফিজিও সেটি বোঝেননি দুই সপ্তাহেও। কেন এমনটা হলো তার কারণ দর্শাতে হবে তাকে। এমনটাই বলেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তবে এতসব বিষয়ের মধ্যে থিহানের পক্ষ নিয়ে কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। সাকিবের ইনজুরির বিষয় থিহান সর্বোচ্চ চেষ্টাই করেছেন বলে মত তার। তিনি বলেন, “একজন পেশাদার ফিজিও তো চাইবেই তাঁর স্কোয়াডের সবাই সুস্থ থেকে পারফর্ম করুক। সে ক্ষেত্রে তাঁর যে ব্যবস্থাপনা পরিকল্পনা থাকে সেই অনুযায়ী কাজ করে থাকে। আমাদের যে চোটগুলো হচ্ছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে সময় লাগছে। সময় লাগার কারণেই পরবর্তী সিরিজ গুলোতে তাদের বিবেচনা করা হচ্ছে না এবং আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।”
এ অবস্থায় পরবর্তী হোম সিরিজে দল সাজানো নিয়ে মাথাব্যথা তৈরী হচ্ছে টিম ম্যানেজমেন্টে। এ বিষয়ে তিনি বলেন, “ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে সব সময় চিন্তা করে ক্রিকেট বোর্ড। এসব দেখার জন্য আমাদের আলাদা বিভাগ রয়েছে, ফিজিওরা আছেন। এটা নিয়ে কাজ করছেন। শুধু মাত্র জাতীয় দল নয়, এইচপি ও এইজ গ্রুপের যে সব ক্রিকেটার রয়েছে, তাদের নিয়ে একটা পরিকল্পনা মেনেই কাজ করা হয়। সামনে যেহেতু দুটি ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে, এর আগে আমাদের এনসিএল আছে। যাদের এর মধ্যে পাওয়া যায় তাদের নিয়েই নির্বাচকেরা কাজ করবে। ”
উল্লেখ্য, এ বছরের শুরুতে 




