-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে তিনি বলেন, "আসলে শততম টেস্ট এটা নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই্। জাতীয় দলে প্রত্যেকটা টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য। সবাই চেষ্টা করে ভালো খেলার। আলাদা করে বললে, শততম টেস্টে যারা খেলবেন তারা ভাগ্যবান। শততম টেস্টে যদি আমি করতে পারতাম অবশ্যই আমিও ভাগ্যবান হতাম। দুর্ভাগ্য আমার জন্য।"
শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন ফিটনেস ফিরে পেলে শততম টেস্টের দলে নেওয়া হবে ইমরুল কায়েসকে। এই প্রসঙ্গে ইমরুল জানান, "ফিটনেসের দিক থেকে তো আর সমস্যা নেই। কারণ, শেষ দু্ইটা চার দিনের ম্যাচ খেলেছি। ফিল্ডিংয়ে কোনো সমস্যা নেই, ব্যাটিংয়েও কোনো সমস্যা নেই। একটা ম্যাচে দীর্ঘসময় ব্যাটিং করেছি। কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত।"
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ দু’টি রাউন্ড খেলেছেন, রবিবার হতে শুরু হতে যাওয়া ষষ্ঠ ও শেষ রাউন্ডেও খেলবেন তিনি। হাঁকিয়েছেন সেঞ্চুরিও। করেছেন ফিল্ডিং এবং ব্যাটিং দুটিই কোনোরকম সমস্যা ছাড়া। তিনি বলেন, "ইনজুরি থেকে রিকভারি করে আসছি। আমি জানি না নির্বাচকরা আমাকে কবে সিলেক্ট করবে। যদি করে অবশ্যেই চেষ্টা করবো সেরাটা দেয়ার। তবে আমার চিন্তা হলো দলে ফিরে আসা ও পারফরম্যান্স করা। আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। জিমে, নেট সেশনে কাজ করে চেষ্টা করছি ভালোভাবে ফিরে আসার।"
অবশেষে কাঙ্ক্ষিত ফিটনেস ফিরে পেয়েছে ইমরুল,ওপেনার এই ব্যাটসম্যান ডাক পান কিনা শ্রীলঙ্কা সফরে খেলার জন্য সেটাই এখন দেখার পালা।
-সানজানা ফ্রেয়া, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম