-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৪ রানের জন্য দ্বিশতক হাঁকাতে পারেননি বাবর।[/caption]
শেষ দিনে জিততে হলে পাকিস্তানকে জড়ো করতে হত আরও ৩১৪ রান। ৮ উইকেট হাতে রেখে অধিনায়ক বাবর আজম ও আব্দুল্লাহ শফিক ভালো শুরুই এনে দেন দলকে। তবে দলীয় রান আড়াইশতে পৌঁছানোর আগে সাজঘরে ফিরতে হয় শফিককে (৩০৫ বলে ৯৬ রান)। তাতে ভাঙে বাবরের সাথে তার ২২৮ রানের পার্টনারশিপ।
ফাওয়াদ আলম ৯ রান করে ফিরলেও ক্রিজে থাকা অধিনায়ক বাবর আজমের সাথে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটার মিলে দেখেশুনে খেলছিলেন, একসময় জয়কেও অসম্ভব মনে হচ্ছিল না। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১১৫ রানের জুটি।
তবে শেষপর্যন্ত ৫০৬ রান তাড়া করে রেকর্ড গড়তে পারেনি পাকিস্তান। ৪৬.১১ স্ট্রাইক রেটে ৪২৫ বলে ১৯৬ রান করা বাবর ক্যারিয়ার সেরা ইনিংসের পাশাপাশি গড়েছেন চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড। তবে ৪ রানের জন্য পাননি প্রথম ডাবল সেঞ্চুরির দেখা।
তার বিদায়ে পাকিস্তান খেই হারায়। পরের বলে নাথান লায়ন শিকার করেন ফাহিম আশরাফকে। ৯ রান করে বিদায় নেন সাজিদ খানও। শেষদিকে পাকিস্তানকে দারুণভাবে চেপে ধরা অজিরা তৈরি করে জয়ের সুযোগ।
[caption id="attachment_194911" align="aligncenter" width="800"]
অস্ট্রেলিয়ার পক্ষে চারটি উইকেট শিকার করেন নাথান লায়ন।[/caption]
তবে রিজওয়ান কোনো বিপদ ঘটতে দেননি। ৯১ রানে জীবন পাওয়া রিজওয়ান ১৭৭ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন, হাঁকান ক্যারিয়ারের দ্বিতীয় শতক। অবশ্য ৯৯ রানেও আউট হতে পারতেন, যদি না ডাইভ দিয়ে অল্পের জন্য রান আউটের হাত থেকে বাঁচতেন।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন চারটি ও অধিনায়ক প্যাট কামিন্স দুটি উইকেট শিকার করেন। সিরিজের প্রথম টেস্টও ড্র হওয়ায় এখনও সিরিজে সমতা বিরাজ করছে।