-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মোহাম্মদ রিজওয়ান[/caption]
করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন কিং ও শামা ব্রুকস ক্যারিবিয়ানদের ঝড়ো শুরু এনে দেন। তারা ৭ ওভারে সংগ্রহ করেন ৬৬ রান। কিংকে বোল্ড করে এই জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম। ২১ বলে ৪৩ রানের ঝড় তুলে বিদায় নেন কিং। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
ব্রুকস মাঠ ছাড়েন ৩১ বলে ৪৯ রান করে। তিনি দুইটি চারের সাথে হাঁকান চারটি ছক্কা। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো। ৩৭ বলে ৬৪ রানের টর্নেডো ইনিংস খেলে ওয়াসিমের দ্বিতীয় শিকারে পরিণত হয় পুরান। ক্যারিবিয়ান অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৬টি ছক্কায়।
ব্রাভো ২৭ বলে অপরাজিত ৩৪ রান ও রোভম্যান পাওয়েল ৬ বলে অপরাজিত ৬ রান নিয়ে ইনিংস শেষ করেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই বিধ্বংসী ব্যাটিং করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। উদ্বোধনী তারা গড়েন একাধিক রেকর্ড। ওডেন স্মিথকে উড়িয়ে মারতে গিয়ে বাবর ক্যাচ আউট হলে ভাঙে এই জুটি। তাদের জুটিতে আসে ১৫৮ রান। উদ্বোধনী জুটিতে এটি বারব-রিজওয়ানের চতুর্থ দেড় শতাধিক রানের জুটি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
৫৩ বলে ৭৯ রান করে মাঠ ছাড়েন বাবর। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। এটি চলতি বছরে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের ২০তম অর্ধশতক। ১৯টি অর্ধশতক নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিজওয়ান এবং ১৮টি অর্ধশতক নিয়ে তৃতীয়স্থানে বিরাট কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করে মাঠ ছাড়েন রিজওয়ান। তিনি করেন ৪৫ বলে ৮৭ রান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। আসিফ আলি নেমেই খেলেন ৭ বলে হার না মানা ২১ রানের ক্যামিও। ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ২০৭/৩ (২০ ওভার)
পুরান ৬৪, ব্রুকস ৪৯, কিং ৪৩, ব্রাভো ৩৪*;
ওয়াসিম ২/৪৪, দাহানি ১/২৩।
পাকিস্তান ২০৮/৩ (১৮.৫ ওভার)
রিজওয়ান ৮৭, বাবর ৭৯, আসিফ ২১*;
স্মিথ ১/৩৪।
পাকিস্তান ৭ উইকেটে জয়ী।